সংগৃহীত
জাতীয়

তাঁতী বাজারে বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক: বিএনপি-জামায়াতের তৃতীয় দফা অবরোধের প্রথম দিন রাজধানীর তাঁতী বাজারে দুর্বৃত্তরা তাঁতী বাজারে বাসে আগুন দিয়েছে।

বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে তাঁতী বাজার মোড় এলাকায় দিশারি পরিবহনে এ আগুন দেওয়া হয়েছে।

আরও পড়ুন: সার কিনবে সরকার

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৭টা ২৫ মিনিটে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ৮ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায়। কয়েক মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হযয়েছে। এ ঘটনায় হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।

এদিকে মঙ্গলবার (৭ নভেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর মালিবাগে বাহন পরিবহনের একটি পার্কিং করা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করে বাসের আগুন নির্বাপণ করে।

আরও পড়ুন: বিএনপির অন্তর জ্বালা বেড়েছে

সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে বিএনপির ৩য় দফায় দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি বুধবার সকাল ৬টা শুরু হয়ে যা চলবে শুক্রবার (১০ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত। দলটির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা অন্য বিরোধী দলগুলোও এ কর্মসূচি পালন করবে। গত সোমবার (৬ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেয়।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা