ছবি: সংগৃহীত
জাতীয়

গুলিস্তানে বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলিস্তান এলাকায় বঙ্গবন্ধু স্কয়ার হল মার্কেটের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ১৩ বাসে আগুন

সোমবার (৬ নভেম্বর) দুপুরে বিকল্প অটো সার্ভিস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে এ আগুন দেওয়া হয়।

জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ২ টি ইউনিট পুলিশের সহযোগিতায় কাজ করছে। এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানিয়েছে, বিরোধী দলগুলোর ডাকা অবরোধের প্রথম দিন রোববার (৫ নভেম্বর) ভোর ৪ টা থেকে আজ সকাল ১০ টা পর্যন্ত ৩০ ঘণ্টায় ১৮ টি আগুনের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: আরও ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েন

এর মধ্যে ঢাকায় ১০ টি, ঢাকা বিভাগে (গাজীপুর, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ) ৪ টি, চট্টগ্রাম বিভাগে (খাগড়াছড়ি, আনোয়ারা, পটিয়া) ৪ টি। এ ঘটনায় ১৩ টি বাস, ২ টি ট্রাক, ১ টি প্রাইভেটকার, ১ টি সিএনজি ও ১ টি লেগুনা পুড়ে যায়।

এই ১৮ টি অগ্নিকাণ্ড নির্বাপণ করতে ফায়ার সার্ভিসের ৩৬ টি ইউনিট ও ২১৬ জন জনবল কাজ করেছেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা