জাতীয়

নববী জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহানবি হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করেছেন।

রোববার (৫ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় জিয়ারত করেন তিনি। এ ছাড়াও সরকারপ্রধান মসজিদে নববিতে আসর ও মাগরিবের সালাত আদায় করেন।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন

এর আগে, সৌদি আরবের মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে রাষ্ট্রীয় অভ্যর্থনা শেষে মদিনার ডেপুটি গভর্নর ড. ইব্রাহিম আল ঘামিদির সঙ্গে প্রধানমন্ত্রী সৌজন্য সাক্ষাৎ করেন।

এই সময় শেখ রেহানা ও সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাভেদ পাটোয়ারীও সেখানে উপস্থিত ছিলেন।

মূলত প্রধানমন্ত্রী জেদ্দায় ইসলামে নারীবিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে সৌদি আরব সফর করছেন। রাতে বিমানযোগে মদিনা থেকে জেদ্দায় যাবেন তিনি। এর পরে সড়ক পথে মক্কা যাবেন। এছাড়াও সেখানে প্রধানমন্ত্রী ওমরাহ পালন ও মসজিদে হারামে নামাজ আদায় করবেন।

আরও পড়ুন: বাংলামোটরে যাত্রীবাহী বাসে আগুন

ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সদর দপ্তরের সমন্বয়ে সৌদি আরব আগামী ৬-৮ নভেম্বর এই সম্মেলনের আয়োজন করছে। এছাড়াও সফরের ২য় দিন সোমবার (৬ নভেম্বর) প্রধানমন্ত্রী সম্মেলনে যোগ ও ভাষণ দেবেন।

ওআইসি মহাসচিব হিসেন ব্রাহিম তাহা, ইরানের নারী ও পরিবার বিষয়ক বিভাগের ভাইস প্রেসিডেন্ট এনসেইহ খাজালি, ওআইসি নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর আফনান আলশুয়াইবি ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে শেখ হাসিনার বৈঠক করার কথা রয়েছে।

তিনি সম্মেলনে যোগদান ছাড়াও ‘উইমেন ইন ইসলাম’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন ও তার সম্মানে আয়োজিত নৈশভোজেও অংশ নেবেন।

আগামী মঙ্গলবার (৭ নভেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন ও বুধবার (৮ নভেম্বর) সকালে ঢাকায় পৌঁছাবেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সরকার গঠনের পর প্রতিশ্রুতি অনুযায়ী কাজ শুরু করেছে বিএনপি

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে কিছু জানেন না স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে চলমান আল...

সন্ধ্যার মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যার মধ্যে বৃষ্টি বা বজ...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা