আন্তর্জাতিক

মদিনায় জিয়ারতে নতুন নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক : মুসলিমদের দ্বিতীয় পবিত্র নগরী মদিনায় মহানবীর (সা.) রওজা জিয়ারতের বিষয়ে নতুন নির্দেশনা ঠিক করেছে সৌদি আরব।

আরও পড়ুন : সাহিত্যে নোবেল পেলেন জন ফসি

দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় সম্প্রতি মদিনায় কোন কোন কাজ করতে হবে এবং কোন কোন কাজ করা যাবে না- এ বিষয়ে বিশেষ নির্দেশনা জারি করেছে।

নির্দেশনায় বলা হয়, রওজা শরিফে পৌঁছানোর আগেই দর্শনার্থীদের আসন সংরক্ষণের জন্য আবেদন করতে হবে এবং নির্দিষ্ট সময়ে সেখানে উপস্থিত হতে হবে। নবীজির (সা.) রওজা এলাকায় উচ্চস্বরে কথা বলা যাবে না।

আরও পড়ুন : জাপানে শক্তিশালী ভূমিকম্প

এছাড়া বাইরে থেকে খাবার নিয়ে যাওয়া, ছবি তোলা, ভিডিও করা ও বাড়তি সময় অবস্থান নিষিদ্ধ করা হয়েছে।

সংশ্লিষ্ট দপ্তরের পরিসংখ্যান অনুসারে, গত সপ্তাহে প্রায় ৫৫ লাখ মানুষ ইসলামের দ্বিতীয় পবিত্রতম স্থান মসজিদে নববীর উদ্দেশে যাত্রা করেছে। সেই সপ্তাহে রাসুলের (সা.) রওজা শরিফ জিয়ারত করেন ১ লাখ ১৭ হাজার ৪৪৭ জন পুরুষ এবং ১ লাখ ১৯ হাজার ৫২৬ জন নারী।

আরও পড়ুন : জাপানে সুনামি সতর্কতা

এর আগে শিশুদের নিরাপত্তায় নতুন নির্দেশনা দেয় সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। কাবা শরিফের পবিত্রতা রক্ষায় এসব নির্দেশনা বাবা-মায়ের ওপর বাধ্যতামূলক করা হয়। ফলে ওমরাহর সময়ে শিশুদের সাথে আনলে এসব নির্দেশনা মানতে হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা