ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সিকিমে বন্যায় নিহত ১৪, নিখোঁজ ১২০

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে ভারী বৃষ্টির জেরে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন: জাপানে ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

এ ঘটনায় এখন পর্যন্ত ১২০ জন নিখোঁজ রয়েছেন। এছাড়া রাজ্যটির বিভিন্ন এলাকায় ৩ হাজারের বেশি পর্যটক আটকা পড়েছেন।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) আনন্দবাজার জানিয়েছে, আজ সকালেও সিকিমে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। ২৯ মাইল এলাকার কাছে ধসের ফলে ১০ নম্বর জাতীয় সড়ক সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে।

আরও পড়ুন: নীলফামারীতে কমছে তিস্তার পানি

প্রশাসন সূত্রে জানা গেছে, তিস্তা ব্রিজ থেকে সিকিম যাওয়ার পথে বেশ কিছু জায়গায় বড় আকারের ধসের কারণে জাতীয় সড়ক নিচের দিকে বসে গেছে। গতকাল দুপুর পর্যন্ত ২৮ মাইল এলাকায় ১০ নম্বর জাতীয় সড়কে ধস নামে। এছাড়া জাতীয় সড়কের বিভিন্ন জায়গা ধীরে ধীরে তিস্তার নদী গর্ভে তলিয়ে যাচ্ছে।

ভয়াবহ এ বন্যার কারণে রাজ্যে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে সিকিম প্রশাসন। এদিকে গজলডোবা, দোমোহনী, মেখলিগঞ্জ ও ঘিশের মতো নিচু এলাকাগুলো বন্যায় ক্ষতিগ্রস্ত হতে পারে বলে সতর্কতা জানিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা