ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

অনাস্থা ভোটে পদচ্যুত মার্কিন স্পিকার 

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে আইন প্রণেতাদের অনাস্থা ভোটে পদচ্যুত হলেন স্পিকার কেভিন ম্যাকার্থি। এতে দেশটির ইতিহাসে প্রথমবারের মতো কোনো স্পিকারকে অনাস্থা ভোটের মাধ্যমে পদচ্যুত করা হলো।

আরও পড়ুন: দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

মঙ্গলবার (৩ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় হওয়া এ ভোটে তিনি পদচ্যুত হন। এ সময় তার বিপক্ষে ২১৬ জন এবং পক্ষে ২১০ জন ভোট দিয়েছেন। বিপক্ষে ভোটের মধ্যে ২০৮ টি ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলের। বাকিরা তার নিজ দল রিপাবলিকান পার্টির সদস্য।

গত সোমবার (২ অক্টোবর) কেন্দ্রীয় সরকারের খরচ কমাতে ম্যাকার্থির পদক্ষেপের ঘাটতি রয়েছে- এমন অভিযোগে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তোলেন রিপাবলিকান আইন প্রণেতা ম্যাট গেটজ।

আরও পড়ুন: ইতালিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ২১

এর আগে সরকারি সংস্থাকে অর্থায়নের জন্য ডেমোক্র্যাটদের সহায়তায় স্টপগ্যাপ বিল পাস করায় দলের রোষানলে পড়েন মার্কিন এই স্পিকার। এর জেরে চলতি সপ্তাহ থেকেই ২ রিপাবলিকানের মধ্যে উত্তেজনা শুরু হয়।

এ প্রসঙ্গে ম্যাকার্থি বলেন, আমি পরিস্থিতি অনুযায়ী ঠিক কাজটিই করেছি। তাই আমার কোনো অনুশোচনা নেই। রাজনৈতিক উদ্দেশ্যে হাসিল করতেই ডেমোক্র্যাটরা এটা করেছে।

আরও পড়ুন: সিকিমে আকস্মিক বন্যা, ২৩ সেনা নিখোঁজ

তিনি আরও বলেন, এ ধরনের সিদ্ধান্ত প্রমাণ করে সরকার কতটা ব্যর্থ। ম্যাট গেটজ যেটা করেছে, পুরোটাই ব্যক্তিগত রেষারেষি থেকে এবং আলোচনায় থাকতে সে এতে জড়িয়েছে।

ম্যাকার্থির পর নর্থ ক্যারোলাইনার রিপাবলিকান প্যাট্রিক ম্যাকহেনরিকে অন্তর্বর্তীকালীন স্পিকার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। প্রতিনিধি পরিষদের পরবর্তী স্পিকার নির্বাচনের ভোট হতে পারে আগামী ১১ অক্টোবর। লুইজিয়ানার স্টিভ স্ক্যালিজ ও মিনেসোটার রিপাবলিকান টম এমার এ পদে লড়তে পারেন।

উল্লেখ্য, এর আগে ২০১০ ও ২০১৫ সালে প্রতিনিধি পরিষদের স্পিকারকে উৎখাত করতে অনাস্থা ভোট হলেও তা সফল হয়নি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা