ছবি: সংগৃহীত
জাতীয়

মিরপুরে তোপের মুখে শিল্প প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুর-১০ নম্বরে সড়কে আন্দোলনরত পোশাক শ্রমিকদের তোপের মুখে পড়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

আরও পড়ুন: গাজীপুরে শ্রমিকদের ভাঙচুর-অবরোধ

বুধবার (১ নভেম্বর) দুপুর ১২ টা ৪০ মিনিটের দিকে তিনি সেখানে উপস্থিত হলে তার বিরুদ্ধে স্লোগান দেন শ্রমিকরা।

জানা যায়, দুপুর নাগাদ মিরপুরে আন্দোলনরত শ্রমিকদের সাথে দেখা করতে শিল্প প্রতিমন্ত্রী সেখানে গেলে এক পর্যায়ে উত্তেজিত শ্রমিকরা তার বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। এতে তোপের মুখে পড়ে দুপুর ১ টার দিকে ঘটনাস্থল ত্যাগ করেন তিনি।

আরও পড়ুন: গাজীপুরে ২ বাসে অগ্নিসংযোগ

এ দিন সকাল ৮-৯ টা পর্যন্ত মিরপুর-১০ নম্বর গোল চত্বরে অবস্থান নেন শ্রমিকরা। ফলে ঐ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ৯ টার দিকে ঐ গোল চত্বর থেকে ১৪ নম্বরের দিকে চলে যান তারা।

শ্রমিকরা এরপর লাঠি হাতে মিরপুর-১ নম্বর গোল চত্বরে অবস্থান নেন। এ সময় তারা টেকনিক্যাল থেকে আসা সব ধরনের যানবাহন ঘুরিয়ে দেন।

আরও পড়ুন: রোববার থেকে মেট্রোরেলে নতুন সূচি

এতে আতঙ্কিত হয়ে নিজেদের দোকানপাট বন্ধ করে ফেলেন ব্যবসায়ীরা। পরে শ্রমিকদের কয়েকটি গার্মেন্টসের ফটক ভাঙচুর করতে দেখা যায়।

আজ দুপুর ১২ টা নাগাদ শ্রমিকরা সড়ক ছেড়ে চলে যান। এরপর যান চলাচল আবার শুরু হয় এবং খোলা হয় দোকানপাট।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা