ছবি: সংগৃহীত
জাতীয়

৩ প্রকল্প উদ্বোধন করলেন হাসিনা-মোদি

নিজস্ব প্রতিবেদক: আজ যৌথভাবে ৩ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রতিবেশী দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরও পড়ুন: টাকা-পে’র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বুধবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে ভার্চুয়ালি এ প্রকল্পগুলোর উদ্বোধন করেন এই দুই সরকারপ্রধান।

এ সময় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন শেখ হাসিনা। অন্যদিকে নয়াদিল্লি থেকে যুক্ত হন নরেন্দ্র মোদি।

উদ্বোধন করা প্রকল্পগুলো হলো- আখাউড়া-আগরতলা আন্তঃসীমান্ত রেল সংযোগ, খুলনা-মোংলাবন্দর রেললাইন এবং মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টের দ্বিতীয় ইউনিট।

আরও পড়ুন: যুবদের উন্নয়নে কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে

এর আগে গতকাল ভারত সরকার জানায়, এ প্রকল্পগুলো ভারতের সহায়তার মাধ্যমে বাস্তবায়িত হয়েছে, যা এ অঞ্চলে সংযোগ এবং জ্বালানি নিরাপত্তা জোরদার করবে।

উল্লেখ্য, ভারত সরকারের ৩৯২ কোটি ৫২ লাখ টাকার অনুদান সহায়তার আওতায় আখাউড়া-আগরতলা আন্তঃসীমান্ত রেল সংযোগ প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। রেলপথটি চালুর হলে এ ২ দেশের মধ্যে বাণিজ্যিক প্রসার ঘটবে।

জানা গেছে, প্রকল্পটি উদ্বোধনের পর এ রুটে প্রথমদিকে পণ্যবাহী ট্রেন ও পরবর্তীতে যাত্রীবাহী ট্রেনও চালানো হবে।

আরও পড়ুন: সব রাজনৈতিক দলকে বৈঠকে ডেকেছে ইসি

এছাড়া খুলনা-মোংলাবন্দর রেললাইন প্রকল্পটি ভারত সরকারের ছাড়ের লাইন অব ক্রেডিটের আওতায় ৩৮৮.৯২ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে বাস্তবায়িত হয়েছে। এর মধ্য দিয়ে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর মোংলা ব্রডগেজ রেল নেটওয়ার্কের সাথে যুক্ত হচ্ছে।

অপরদিকে মৈত্রী সুপার থার্মাল বিদ্যুৎ প্রকল্পে ১.৬ বিলিয়ন মার্কিন ডলারের ভারতীয় ঋণ সহায়তার আওতায় বাংলাদেশের খুলনার রামপালে অবস্থিত একটি ১৩২০ মেগাওয়াট সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট প্রকল্প বাস্তবায়িত হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা