ছবি: সংগৃহীত
জাতীয়

মিরপুরে আজও শ্রমিকদের অবরোধ

নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের আন্দোলনে আজও উত্তপ্ত রয়েছে মিরপুর-১ নম্বর সড়ক। সেখানে তারা লাঠিসোঁটা হাতে অবস্থান নিয়েছেন। এতে মিরপুর এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

আরও পড়ুন: চট্টগ্রামে যাত্রীবাহী বাসে আগুন

বুধবার (১ নভেম্বর) মিরপুর-১ নম্বর এলাকায় সরেজমিনে দেখা যায়, লাঠি হাতে মিরপুর-১ নম্বর গোল চত্বরে অবস্থান করছেন প্রায় কয়েকশ শ্রমিক। তারা টেকনিক্যাল থেকে আসা সব ধরনের যানবাহন ঘুরিয়ে দিচ্ছেন। আন্দোলনের ভয়ে আশেপাশের ব্যবসায়ীরাও নিজেদের দোকানপাট বন্ধ করে রেখেছেন।

এ সময় শ্রমিকরা ক্যামেরা দেখলেও তেড়ে আসছেন। তবে সকালে ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি দেখা যায়নি।

আরও পড়ুন: অবরোধের দ্বিতীয় দিনে ফাঁকা গাবতলী

শ্রমিকদের একজন বলেন, পোশাক শ্রমিকদের একটি বড় অংশ মিরপুর-১১ নম্বরে অবস্থান নিয়েছে। তারা এখন সেখানেই জড়ো হবেন। মিরপুর-১ নম্বর ছাড়াও ১০, ১১, ১৩ ও ১৪ নম্বর এলাকায় তাদের বিক্ষোভের খবর পাওয়া গেছে।

আজ সকাল ৮-৯ টা পর্যন্ত শ্রমিকরা মিরপুর-১০ নম্বর গোল চত্বরে অবস্থান নিলে সেখানে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরে সকাল ৯ টায় তারা মিরপুর-১০ নম্বর গোল চত্বর থেকে ১৪ নম্বরের দিকে চলে যান। এ সময় শ্রমিকদের কয়েকটি গার্মেন্টসের ফটক ভাঙচুর করতে দেখা যায়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা