ছবি: সংগৃহীত
জাতীয়

ঢাকার প্রবেশমুখে পুলিশের তল্লাশি 

নিজস্ব প্রতিবেদক: আজ বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকার প্রবেশমুখে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আরও পড়ুন: রাজধানী আজ সমাবেশের নগরী

শনিবার (২৮ অক্টোবর) ভোর থেকেই ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সাইনবোর্ড ও মাতুয়াইল এলাকায় পুলিশ এবং র‍্যাবের একাধিক চেকপোস্ট লক্ষ্য করা যায়।

সরেজমিনে দেখা গেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সন্দেহ হলেই চেকপোস্টে তল্লাশি করছেন। এ সময় যাত্রী ও পথচারীদের ব্যাগ তল্লাশি ছাড়াও তারা কোথা থেকে কেন এসেছেন, জানতে চাওয়া হচ্ছে।

আরও পড়ুন: বায়তুল মোকাররমে কর্মীদের আসা শুরু

এ বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা। তবে সকাল ৮ টা পর্যন্ত কাউকে আটক করতে দেখা যায়নি।

এক বাসযাত্রী আবু আলম বলেন, আমি কাঁচপুর থেকে ঢাকা যাচ্ছি। বাসে পুলিশ তল্লাশির সময় আমার ব্যাগ চেক করেছে। কোথায় কেন যাচ্ছি, তা জিজ্ঞেস করেছে। তবে উত্তর দেওয়ার পর ছেড়ে দিয়েছে।

আরও পড়ুন: ধামরাইয়ে ককটেল বিস্ফোরণ

এর আগে গত ১৮ অক্টোবর সরকার পদত্যাগের ‘একদফা’ দাবিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রাজধানীতে মহাসমাবেশ করার ঘোষণা দেন। এ মহাসমাবেশ থেকে পরবর্তী চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি।

সরকার পতনের ‘একদফা’সহ দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে নয়াপল্টনে আয়োজিত সমাবেশ থেকে তিনি এ ঘোষণা দেন।

আরও পড়ুন: আরামবাগে হবে জামায়াতের সমাবেশ

এ সময় মির্জা ফখরুল বলেন, আংশিক কর্মসূচি ঘোষণা করছি। ২৮ অক্টোবর মহাসমাবেশ থেকে আমাদের মহাযাত্রা শুরু হবে। এ মহাসমাবেশের পর আমরা আর থামব না।

আমাদের টানা কর্মসূচি চলবে। বাধা-বিপত্তি আসলেও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে অশান্তির এ সরকারের পতন ঘটাব আমরা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা