ছবি: সংগৃহীত
জাতীয়

টানা ৩ দিন বন্ধ থাকবে মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক: সাপ্তাহিক ছুটি ও আগারগাঁও থেকে মতিঝিল অংশের সাথে উত্তরা থেকে আগারগাঁও অংশের সমন্বয়ের জন্য আজ থেকে টানা ৩ দিন বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল।

আরও পড়ুন: দুর্যোগ হ্রাসে কার্যক্রম জোরদার করা হচ্ছে

শুক্রবার (১৩ অক্টোবর) সাপ্তাহিক ছুটিসহ আগামী ১৪ ও ১৫ অক্টোবর মেট্রোরেলে যাত্রী পরিবহন বন্ধ থাকবে।

এর আগে গত ১০ অক্টোবর ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম ভূঁইয়া বলেন, সিস্টেম ইন্টিগ্রেশনের জন্য আগামী ১৪ ও ১৫ অক্টোবর মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে এবং ১৩ অক্টোবর মেট্রোরেলের সাপ্তাহিক বন্ধ।

আগামী সোমবার (১৬ অক্টোবর) থেকে যথারীতি মেট্রোরেল চলবে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: সুষ্ঠু নির্বাচনে ইসি বদ্ধপরিকর

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক জানান, আমাদের সিস্টেম ইন্টিগ্রেশন টেস্টের শেষ পর্যায়ে চলে এসেছি।

উত্তরা উত্তর-আগারগাঁও অংশের সাথে আগারগাঁও-মতিঝিল অংশকে সংযুক্ত করে পুরো সিস্টেমকে এক করে দেওয়া বাকি আছে। এ কাজটা করতে আমাদের ৩ দিন সময় দরকার।

এমআরটি লাইন-৬ এর আগারগাঁও-মতিঝিল পর্যন্ত অংশ উদ্বোধনের সময়পিছিয়ে ২৯ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। উদ্বোধনের পর এ অংশের ৩ টি স্টেশন চালু হবে।

স্টেশনগুলো হলো- ফার্মগেট, সচিবালয়, মতিঝিল। এর ৩ মাস পর বাকি ৪ টি স্টেশনও সাধারণ যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা