সংগৃহীত ছবি
জাতীয়

আইনের শাসন প্রতিষ্ঠা করবো

নিজস্ব প্রতিবেদক : পৃথিবীতে বাঙালি জাতি রাষ্ট্র বলতে একটিই দেশ আর সেটি হলো বাংলাদেশ। আর সেই বাংলাদেশের প্রতিষ্ঠাতা হচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি বাংলাদেশ দিয়ে গেছেন, আর সেই দেশ পরিচালনার জন্য একটি সংবিধান দিয়ে গেছেন বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

আরও পড়ুন : আ’লীগ না থাকলে দেশ অন্ধকারে যাবে

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

প্রধান বিচারপতি বলেন, আমি এবং আমার সহকর্মী বিচারপতিবৃন্দ এই সংবিধান সংরক্ষণ করার শপথ নেই এবং আবারও আমি শপথ নিয়েছি বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে। এই সংবিধান সংরক্ষণ করবো, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করবো। সেই লক্ষ্যে ই আমি এবং আমার সহকর্মী বিচারপতিদের নিয়ে একসঙ্গে একযোগে কাজ করবো যাতে বঙ্গবন্ধুর সংবিধান ও তার নির্দেশিত পথেই আমরা থাকতে পারি। বাংলাদেশকে সাংবিধানিক পথে আইনের শাসন প্রতিষ্ঠায় এগিয়ে নিয়ে যেতে পারি।

আরও পড়ুন : আমাদের নিয়ে মাথা ঘামানোর দরকার নেই

এর আগে তিনি বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্সে পৌঁছে সমাধি সৌধ বেদিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালে ১৫ আগস্টে নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে পবিত্র ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া মোনাজাত করেন। এরপর তিনি সমাধি সৌধের মসজিদে ঈদ-এ-মিলাদুন্নবীর অনুষ্ঠানে অংশ নেন।

এসময় আপিল বিভাগ, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা