সংগৃহীত
জাতীয়

ভূ-গর্ভে নেওয়া হবে বৈদ্যুতিক তার 

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন ঢাকাসহ বড় শহরগুলোতে আগামী ৫ বছরের মধ্যে ক্যাবলবিহীন বিদ্যুতায়ন করা হবে।

আরও পড়ুন: মৃত্যুর মুখোমুখি হয়েও মানুষের পাশে প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ধানমন্ডির তিন নম্বর রোডে ডিপিডিসির জিটুজি প্রকল্পের ভূগর্ভস্থ বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার চলমান কাজের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

নসরুল হামিদ বলেন, ‘আন্ডারগ্রাউন্ড করার ফলে লোড নিয়ে কাজ করা যায়, লোড কন্ট্রোল করা যায়, সর্বোপরি গ্রাহকসেবার মান উন্নত হয়। আমাদের পরবর্তী লক্ষ্য ঢাকাসহ দেশের বড় শহরগুলোকে আন্ডারগ্রাউন্ড ক্যাবলে নিয়ে যাওয়া। এরই মধ্যে পরিকল্পনা করা হয়ে গেছে। কোভিডের কারণে আমরা পিছিয়ে গিয়েছিলাম, এখন দ্রুত সব সম্পন্ন করতে হচ্ছে।’

আরও পড়ুন: আ’লীগ না থাকলে দেশ অন্ধকারে যাবে

ধানমন্ডি ৩ নম্বর রোডের সব তার সরিয়ে ফেলা হয়েছে; মাটির নিচ দিয়ে তারগুলো চলে গেছে। এ প্রকল্পটি ৪ বছর আগে গ্রহণ করা হয়েছিল।

প্রতিমন্ত্রী জানান, ‘তারের জন্য গাছ কাটতে হতো, ঝড়ে তার ছিঁড়ে যেত। ফলে বিভিন্ন স্থানে কয়েক ঘণ্টা বিদ্যুৎ থাকতো না। তবে এখন সেসবের আর আশঙ্কা নেই, এতে করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব।’

তিনি আরও বলেন, ‘বিদ্যুতের তার আন্ডারগ্রাউন্ড হলেও ক্যাবল টিভি ও ইন্টারনেটের তারগুলো আন্ডারগ্রাউন্ড হয়নি। আমরা সংশ্লিষ্টদের জানিয়েছি দ্রুত যেন তারাও আন্ডারগ্রাউন্ডে চলে যায়। এতে শহরের সৌন্দর্য বাড়বে।’

আরও পড়ুন: কামরাঙ্গীরচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১

২০২০ সালের আগস্টে ঢাকা শহর থেকে ঝুলন্ত তার সরানোর লক্ষ্যে অভিযান শুরু হয় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। সেটি কেবল অপারেটরদের চাপের মুখে বন্ধ হয়ে যায়। একই সময়ে হাতে নেওয়া হয়েছিল মাটির নিচ দিয়ে বিদ্যুতের তার নেওয়ার প্রকল্পও। সেটিও দীর্ঘ সময় পর্যন্ত আটকে ছিল।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা