ছবি: সংগৃহীত
জাতীয়

আগামীকাল টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

জেলা প্রতিনিধি: আগামীকাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের রাষ্ট্রীয় কর্মসূচিতে যোগ দিতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মঙ্গলবার (১৫ আগস্ট) একদিনের সফরে টুঙ্গিপাড়া যাবেন তিনি।

বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
সেই সাথে জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

এদিকে শোক দিবস উপলক্ষ্যে ব্যানার ফেস্টুন ও তোরণে জেলার বিভিন্ন সড়ক, মহাসড়ক ছেয়ে গেছে।

আরও পড়ুন: শোক দিবসে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১ টায় সড়ক পথে পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়ায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে পৌঁছে প্রথমে তিনি বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্প স্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন।

এ সময় ৩ বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে ‘গার্ড অব অনার’ দেবেন। পরে ’৭৫ -এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের সব সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে পবিত্র ফাতেহা পাঠ এবং বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: বায়ুদূষণে আজ ঢাকা পঞ্চম

দোয়া ও মোনাজাত শেষে দলের সভাপতি হিসেবে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাবেন সরকারপ্রধান। এরপর সব সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একে একে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন।

শ্রদ্ধা নিবেদন শেষে সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে আয়োজিত দোয়া ও মোনাজাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি ঢাকার উদ্দেশ্যে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন। পরে সমাধি সৌধ কমপ্লেক্স সর্ব সাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ইতিমধ্যে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সের সব প্রস্তুতি শেষ হয়েছে। সমাধি সৌধ কমপ্লেক্সের মূল স্তম্ভসহ বঙ্গবন্ধু কমপ্লেক্স ধোয়া-মোছা ও শোভাবর্ধন করা হয়েছে।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৯

এছাড়া শোকের আবহ সৃষ্টি করতে টুঙ্গিপাড়ায় প্রতিটি মোড়ে মোড়ে কালো কাপড় দিয়ে তোরণ বানানো হয়েছে। সেই সাথে টাঙানো হয়েছে ব্যানার ফেস্টুনসহ কালো পতাকা।

বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলম জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর এ সফরকে সুষ্ঠু ও সুন্দর করার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

আরও পড়ুন: ৭ অঞ্চলে ঝোড়ো বৃষ্টির আভাস

জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। জাতির পিতার সমাধি সৌধ কমপ্লেক্সে ধোয়া-মোছাসহ উন্নয়নমূলক কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আল বেলী আফিফা জানান, জাতীয় শোক দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর এ আগমনকে ঘিরে জেলা পুলিশের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া পোশাকে ও সাদা পোশাকে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে।

আরও পড়ুন: বাড্ডায় ডিমের আড়তে অভিযান

টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল বাশার খায়ের জানান, জাতির পিতার ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে টুঙ্গিপাড়ায় আয়োজিত সব কর্মসূচি সফল করতে সর্বদা প্রস্তুত রয়েছে উপজেলা আওয়ামী লীগ।

এ দিন উপজেলা জুড়ে প্রতিটি এলাকায় দোয়া মাহফিল ও কাঙ্গালি ভোজের আয়োজন করা হবে বলেও জানিয়েছেন তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

মো. সাহাবুদ্দিনের গুলশানের বাড়িতে চলছে রঙ ও পরিচ্ছন্নতার কাজ

রাজধানীর গুলশানে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দ...

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

রাজধানীর মিরপুর ১৩ নম্বরে গোলাগুলির ঘটনায় ইউসুফ আলী (৪৫) নামে যুবদলের এক কর্ম...

নোয়াখালীতে মায়ের অভিযোগে ছেলে গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা, মাদকদ্রব্য বেচাক...

পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার...

ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯টি মামলা দায়ের এবং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা