ছবি: সংগৃহীত
জাতীয়

অ্যাম্বুলেন্স চলাচল বন্ধের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: দেশের সব সড়ক ও সেতুতে অ্যাম্বুলেন্স চলাচলের জন্য টোল ফ্রি করাসহ ৬ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে অ্যাম্বুলেন্স চলাচল অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধের ঘোষণা করেছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি।

আরও পড়ুন: সাত অঞ্চলে ঝড়ের আভাস

সোমবার (২৪ জুলাই) রাত ১২ টা থেকে সারা দেশে অ্যাম্বুলেন্স চলাচলা বন্ধ থাকবে।

রোববার (২৩ জুলাই) সমিতির সভাপতি গোলাম মোস্তফার সই করা এক চিঠিতে এ তথ্য জানা যায়।

সমিতির অন্যান্য দাবি-

অ্যাম্বুলেন্স থেকে প্রাইভেটকারের মতো বিআরটিএকে আয়কর (এটিআই) নেওয়া বন্ধ করতে হবে।

অনতিবিলম্বে অ্যাম্বুলেন্সের জন্য জাতীয় নীতিমালা প্রণয়ন করতে হবে।

দেশের প্রত্যেকটি হাসপাতালে অ্যাম্বুলেন্সের পার্কিং সুবিধা দিতে হবে।

আরও পড়ুন: দাবানলে পুড়ছে গ্রিস

রোগী থাকা অবস্থায় প্রতিটি পাম্পে সিরিয়াল ছাড়া তেল এবং গ্যাস নিতে ব্যবস্থা করে দিতে হবে।

সড়কে হয়রানি মুক্ত ও নিবিঘ্নে পথ চলা নিশ্চিত করতে হবে।

এর আগে গত বৃহস্পতিবার (২০ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি আয়োজিত মানববন্ধনে বক্তারা জানান, অ্যাম্বুলেন্স এমন একটি সেবাখাত, যেটা বাংলাদেশের বিআরটিএ কর্তৃক অবহেলিত। আমরা এই অবহেলা থেকে পরিত্রাণ চাই।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে আগুন, আহত ১

তারা বলেন, আমরা জাপান থেকে অ্যাম্বুলেন্স আমদানি করি অ্যাম্বুলেন্স হিসেবে। বিআরটিএ রেজিস্ট্রেশন করি অ্যাম্বুলেন্স হিসেবেই। অথচ আয়কর দেওয়ার সময় দিতে হয় প্রাইভেটকার হিসেবে।

বক্তারা আরও বলেন, হাসপাতাল এবং ট্রাস্টি বোর্ডের অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে মাত্র ৫২ টাকা আয়কর নেওয়া হয়। অথচ বেসরকারি অ্যাম্বুলেন্স রেজিস্ট্রেশনের ক্ষেত্রে অতীতে নেওয়া হতো ৩০ হাজার টাকা। এ বছর থেকে ৫০ হাজার টাকা নেওয়া হবে বলে জানতে পেরেছি।

বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির বক্তারা বলেন, সেবাখাতে একই দেশে ২ ধরনের আইন কি করে হয়, সেটা আমাদের বোধগাম্য নয়।

সান নিউজে/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা