ছবি: সংগৃহীত
জাতীয়

সংলাপ নিয়ে বিদেশিরা তাগাদা দেয়নি

নিজস্ব প্রতিবেদক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিরোধী দলগুলোর সাথে রাজনৈতিক সংলাপ নিয়ে বিদেশিরা কাউকে কোনো ধরনের তাগাদা দেয়নি।

আরও পড়ুন : শান্তির পক্ষে থাকতে প্রধানমন্ত্রীর আহ্বান

রোববার (১৬ জুলাই) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে আলাপকালে এ কথা বলেন তিনি।

গত কয়েকদিনে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) ও মার্কিন প্রতিনিধিরা বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ সার্বিক পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছেন।

আরও পড়ুন : ঢাকায় অবরোধ, রেল-যোগাযোগ বন্ধ

এদিকে বিদেশিদের মধ্যস্থতায় ক্ষমতাসীন আওয়ামী লীগের সাথে বিরোধী দলগুলোর রাজনৈতিক সংলাপ হবে কিনা, তা নিয়ে সর্বমহলে আলোচনা হয়েছে। যদিও আওয়ামী লীগ নেতারা প্রতিবারই সংলাপের সম্ভাবনা জোরালোভাবে নাকচ করেছেন।

রাজনৈতিক সংলাপের ব্যাপারে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, সংলাপ নিয়ে বিদেশিরা কাউকে কোনো তাগাদা দেয়নি। সংলাপের কথা এক-এগারোর কুশীলবরা ও অন্য কিছু ব্যক্তিবিশেষ বলছেন।

আরও পড়ুন : দেশে ফিরেছেন ৬০৬০৪ হাজি

তিনি বলেন, বিএনপিও তো সংলাপের কথা বলছে না। তারা তো বলছে না যে, আমাদের সাথে সংলাপ করতে চায়। এটা কারা বলছে, সেটা আপনারা কিছুটা জানেন। আমরাও জানি।

শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান ব্যবসায়ীরা- এ বিষয়ে তথ্যমন্ত্রীর মন্তব্য, ব্যবসায়ীরা দেশে শান্তি-স্থিতিশীলতা চাইবে, সেটিই স্বাভাবিক। তাদের বক্তব্যে সেটি উঠে এসেছে।

আরও পড়ুন : পদত্যাগ করছেন বৃটিশ প্রতিরক্ষামন্ত্রী

তারা জানে এবং বোঝে যে, সরকারের ধারাবাহিকতা অব্যাহত থাকলে দেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকবে এবং দেশের অগ্রগতিও অব্যাহত থাকবে। সেটি অনুধাবন করতে পেরে শীর্ষ ব্যবসায়ীরা শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী দেখতে চান বলে দৃঢ়ভাবে ইচ্ছা পোষণ করেছেন।

মন্ত্রী বলেন, এখন যারা নানা ধরনের কথাবার্তা বলে, এ থেকে তাদের শিক্ষা নেওয়ার দরকার আছে।

আরও পড়ুন : নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ৪

বিএনপির কর্মসূচি নিয়ে এক প্রশ্নে হাছান মাহমুদ বলেন, তারা যখন রাজনৈতিক কর্মসূচি দেয়, তখন সরকারি দল হিসেবে আমাদের একটা বাড়তি দায়িত্ব আছে।

সরকারি দলের দায়িত্ব হলো দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং আগুন সন্ত্রাসীরা যাতে মানুষের ওপর ঝাঁপিয়ে পড়তে না পারে, তা নিশ্চিত করা। রাজনৈতিক কর্মসূচির ব্যানারে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, সেক্ষেত্রে জনগণের সাথে থাকা আমাদের দায়িত্ব।

সান নিউজ/এনজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

শুধু ডায়েট নয়, ওজন কমানোর পেছনে রয়েছে পাচনতন্ত্র ও বিপাকক্রিয়ার বড় ভূমিকা

ওজন কমানোর ক্ষেত্রে সাধারণত ক্যালরি কমানো, নিয়মিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা