ছবি: সংগৃহীত
জাতীয়

দেশে ফিরেছেন ৬০৬০৪ হাজি

নিজস্ব প্রতিবেদক : চলতি মৌসুমে পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৬০৬০৪ জন হাজি।

আরও পড়ুন : ঢাকায় অবরোধ, রেল-যোগাযোগ বন্ধ

ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরব সূত্রে হেল্পডেস্ক জানিয়েছে, হজ করতে গিয়ে এখন পর্যন্ত ১০৭ জন বাংলাদেশির মারা যাওয়ার খবর দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

আরও পড়ুন : দক্ষিণ কোরিয়ায় বন্যা, নিহত বেড়ে ৩১

তাদের মধ্যে পুরুষ ৮২ জন ও নারী ২৫ জন। এদের মধ্যে মক্কায় ৮৭, মদিনায় ৭, জেদ্দায় ১, মিনায় ৯, আরাফায় ২, মুজদালিফায় একজন মারা গেছেন।

সৌদি আরবের আইন অনুযায়ী, তাদের সেখানেই দাফন করা হয়েছে।

সর্বশেষ শনিবার (১৫ জুলাই) মারা গেছেন ১ জন। সর্বশেষ মারা যাওয়া হাজির নাম আব্দুস সাত্তার মোল্লা (৭০)।

আরও পড়ুন : নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ৪

হজ বুলেটিনে জানানো হয়, শনিবার রাত পর্যন্ত মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ১৫৮ টি।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৬৫ টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৬৪ টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ২৯ টি।

আরও পড়ুন : সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় ২ নারীর মৃত্যু

প্রসঙ্গত, গত ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এ বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ পালনে সৌদি আরব যান।

গত ২ জুলাই হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয় এবং শেষ হবে আগামী ২ আগস্ট।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা