ছবি: সংগৃহীত
জাতীয়

আরজেএফ’র যৌথ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর কার্যনির্বাহী কমিটি ও স্থায়ী পরিষদের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : দক্ষিণ কোরিয়ায় বর্ষণ-বন্যায় নিহত ৭

শনিবার (১৫ জুলাই) দুপুরে ঢাকার পল্টনস্থ খানা বাসমতী রেস্টুরেন্টে আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত মহাসচিব আল-আমিন শাওনের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আলোচ্য বিষয় ছিল বিগত দিনের সাংগঠনিক কর্মকান্ড পর্যালোচনা, নির্বাচন কমিশন গঠন, সদস্য নবায়নের সময় বর্ধিতকরণ প্রসঙ্গে, ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন, জেলা ও উপজেলায় সাংগঠনিক সফর, তহবিল গঠন, আরজেএফ ভয়েস প্রকাশনা, প্রশাসনিক মতবিনিময় ও বিবিধ।

আরও পড়ুন : বিদেশি জাহাজ আটকাদেশ প্রত্যাহার

বিষয় ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করেন আরজেএফ’র সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ সেকেন্দার আলম শেখ, প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ মোঃ শাফিউর রহমান কাজী, যুগ্ম মহাসচিব মোঃ সাজ্জাদ আলম খান সজল, সাংগঠনিক সম্পাদক ছিদ্দিকুর রহমান আজাদী, স্থায়ী পরিষদ সদস্য মোঃ উজ্জল খান, মোঃ ছানাউল্লাহ, কাজী আমিনুল ইসলাম, শাহ মেহেদী হাসান লিটন, মোঃ মঞ্জুর হোসেন ঈসা, আইন বিষয়ক সম্পাদক এড. মোঃ শাহিন, মহিলা বিষয়ক সম্পাদক উর্মী রহমান, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক লুৎফুন নাহার রিক্তা, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল ইসলাম, মোঃ মিল্টন খান, দপ্তর সম্পাদক মাহবুব আরা দুলু, স্থায়ী পরিষদ সদস্য মোঃ ফারুকুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ মাসুদ আলম, কার্যকরী সদস্য মোঃ শাহাদাৎ হোসেন শাহিন প্রমুখ।

যৌথ সভায় সর্বসম্মতি ক্রমে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের বিশেষ প্রতিনিধি খায়রুজ্জামান কামালকে প্রধান নির্বাচন কমিশনার, ঢাকা জজ কোর্টের এডভোকেট শাহিদা রহমান রিংকু ও দৈনিক মুক্ত খবরের হেড অব নিউজ মহসীন আহমেদ স্বপনকে নির্বাচন কমিশনার করে ৩ সদস্য বিশিষ্ট আরজেএফ নির্বাচন কমিশন গঠন করা হয়।

আরও পড়ুন : ইইউ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায়

এছাড়াও ১৫ জুলাই থেকে আগামী ১০ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত সদস্য নবায়নের সময় বর্ধিত করা হয়।

এবারের জাতীয় কাউন্সিলে চেয়ারম্যান ও মহাসচিবসহ সর্বমোট ৬১ টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। আর নির্বাচনী তফসিল ঘোষণাসহ জাতীয় কাউন্সিল সংক্রান্ত সকল বিষয়ে গঠিত নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা