ছবি : সংগৃহিত
জাতীয়

ফের সচল পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে জাহাজভর্তি কয়লা আসায় দীর্ঘ ২০ দিন পর রোববার (২৫ জুন) ভোররাতে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্র পায়রার প্রথম ইউনিট সচল হয়েছে। এর দ্বিতীয় ইউনিট আগামী ২ জুলাই চালু হবে।

আরও পড়ুন: টিকিট কালোবাজারির অভিযোগে আটক ২

রোববার (২৫ জুন) ভোররাতে বিদ্যুৎকেন্দ্রটি থেকে পুনরায় উৎপাদন শুরু হয় বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

গত বৃহস্পতিবার (২২ জুন) রাতে এমভি অ্যাথেনা নামের একটি কয়লাবাহী জাহাজ ৪১ হাজার ২০৭ টন কয়লা নিয়ে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে পায়রা বন্দরের পৌঁছায়। কয়লা খালাস করতে দুই দিন সময় লেগে যায়। এর পরই দেশের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্রটি উৎপাদনে ফেরে।

শুক্রবার (২৩ জুন) রাত ৩টায় জাহাজটি পায়রা বন্দরের ইনার এ্যাংকোরেজ থেকে জেটিতে নিয়ে আসা হয়। পায়রা বন্দরের পাইলট গোলাম রাব্বানী জাহাজটিকে বিদ্যুৎকেন্দ্রের জেটিতে নিয়ে আসে।

আরও পড়ুন: ড্রোন দিয়ে মহাসড়ক নিয়ন্ত্রণ করা হবে

শনিবার (২৪ জুন) সকাল থেকে কয়লা খালাস কার্যক্রম দ্রুত গতিতে চলে। এ কয়লা দিয়ে রোববার ভোররাতেই কর্তৃপক্ষ একটি ইউনিটের (৬৬০ মেগাওয়াট) বিদ্যুৎ উৎপাদন শুরু করে।

ইন্দোনেশিয়া থেকে জাহাজ এমভি আথেনা কয়লাবোঝাই করে ছাড়ার ১০ দিন পর পায়রা বন্দরে পৌঁছেছে বলে জানান পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আব্দুল হাসিব।

এছাড়া আগামী ১ জুলাই ৩৬ হাজার ৫৭০ মেট্রিকটন কয়লা নিয়ে এম ভি পাভো ব্রেভ নামের আরেকটি জাহাজ আসার কথা রয়েছে।

আরও পড়ুন: স্পিকারের সঙ্গে ক্যাথরিন পোলার্ডের সাক্ষাৎ

প্রসঙ্গত, গত ৫ জুন কয়লার অভাবে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে লোডশেডিংয়ের কবলে পরে পুরো দেশ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা