ছবি : সংগৃহিত
জাতীয়

শেখ হাসিনার বক্তব্যের প্রতি চীনের সমর্থন

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি মার্কিন নিষেধাজ্ঞা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে নি‌য়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতি পরোক্ষ সমর্থন দি‌য়ে‌ছে চীন।

আরও পড়ুন: দক্ষতা বাড়াতে সমঝোতা স্মারক সই

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েবিন আমেরিকার নাম উল্লেখ না ক‌রে ব‌লে‌ছেন, একটি নির্দিষ্ট দেশ (যুক্তরাষ্ট্র) দীর্ঘদিন ধরে গণতন্ত্র ও মানবাধিকারের অজুহাতে বাংলাদেশ এবং অন্যান্য উন্নয়নশীল দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ কর‌ছে।

বুধবার (১৪ জুন) চী‌নের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিং‌য়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মুখপাত্র ওয়াং ওয়েবিন এসব কথা ব‌লেন। ঢাকাস্থ চীনা দূতাবাসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: কয়লা নিয়ে জাহাজ বিদ্যুৎকেন্দ্রে

চী‌নের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে সম্প্রতি কয়েকটি অনুষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য নি‌য়ে মুখপাত্র ওয়েবিনের কা‌ছে চী‌নের অবস্থান জান‌তে চাওয়া হয়।

প্রশ্নের উত্তরে চীনা মুখপাত্র ব‌লেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য আমরা লক্ষ্য করেছি। প্রকৃতপক্ষে নিজস্ব জাতিগত বৈষম্য, বন্দুক হামলা এবং মাদকের বিস্তারের সমস্যার প্রতি দৃষ্টি না দিয়ে একটি নির্দিষ্ট দেশ দীর্ঘদিন ধরে গণতন্ত্র ও মানবাধিকারের অজুহাতে বাংলাদেশ এবং অন্যান্য উন্নয়নশীল দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে আসছে।

আরও পড়ুন: তেল ও চিনি কিনবে সরকার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশের জনগণের শক্ত অবস্থানই নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের; বিশেষ করে উন্নয়নশীল বিশ্বের বড় অংশের মনের কথাও বলেছেন।

ওয়াং ওয়েবিন আরও ব‌লেন, চীন ও বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী। আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা, স্বাধীন দেশীয় ও বৈদেশিক নীতি সমুন্নত রাখতে এবং এর জাতীয় বাস্তবতার সঙ্গে মানানসই উন্নয়নের পথ অনুসরণে দৃঢ়ভাবে সমর্থন করি।

আরও পড়ুন: পশুবাহী গাড়ি থামানো যাবে না

তিনি আরও বলেন, আমরা সকল প্রকার আধিপত্যবাদ ও ক্ষমতার রাজনীতির বিরোধিতা করতে জাতিসংঘ-কেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থা, আন্তর্জাতিক আইন দ্বারা আবদ্ধ আন্তর্জাতিক ব্যবস্থা এবং উদ্দেশ্য ও নীতির ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনাকারী মৌলিক নিয়মগুলো‌কে সমুন্নত রাখতে বাংলাদেশ ও অন্যান্য দেশের সঙ্গে একত্রে কাজ করতে প্রস্তুত।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা