ফাইল ফটো
জাতীয়
৬৪ হাজার ৭৭০ টন

কয়লা নিয়ে জাহাজ বিদ্যুৎকেন্দ্রে

নিজস্ব প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ির তাপবিদ্যুৎকেন্দ্রের জেটিতে ইন্দোনেশিয়ার তারাহান বন্দর থেকে ৬৪ হাজার ৭৭০ টন কয়লা নিয়ে ভিড়েছে দেশের ইতিহাসে সবচেয়ে বড় জাহাজ।

আরও পড়ুন: তেল ও চিনি কিনবে সরকার

বুধবার (১৪ জুন) পানামার পতাকাবাহী ‘এমভি জিসিএল পারাডিপ’ নামের জাহাজটি তাপবিদ্যুৎকেন্দ্রের কয়লা জেটিতে ভিড়েছে। জাহাজটি লম্বায় ২২৯ দশমিক ৯৯ মিটার ও সাড়ে ১২ মিটার ড্রাপ্টের।

গত ২৫ এপ্রিল বিদ্যুৎকেন্দ্রের জন্য প্রথম ৬৩ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে জেটিতে ভিড়ে এমভি অউসো মারো। মাতারবাড়ি তাপবিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন শুরুর পর থেকে কয়লা নিয়ে আসা পঞ্চম জাহাজ এটি।

এছাড়া চলতি বছরের ১৯ মে ৬৫ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে ২২৯ মিটার লম্বা ও ১২ দশমিক ৫ মিটার ড্রাফটের একটি জাহাজ বন্দরে নোঙর করে। ওই মাসে আরো তিনটি জাহাজ কয়লা নিয়ে আসে তাপবিদ্যুৎকেন্দ্রের কয়লা জেটিতে।

আরও পড়ুন: পশুবাহী গাড়ি থামানো যাবে না

বুধবার কয়লাবাহী জাহাজটি তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা জেটিতে ভিড়েছে জানিয়ে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের প্রকল্প ব্যবস্থাপক ক্যাপ্টেন আতাউল হাকিম সিদ্দিকী বলেন, এটা কয়লা নিয়ে নোঙর করা চতুর্থ বড় জাহাজ। তবে এর চেয়ে বড় কোনো জাহাজ এখনো আসেনি।

শুরুতে ২৫ এপ্রিল বড় একটি জাহাজ আসে। এরপর মে মাসে আরো চারটি জাহাজ কয়লা নিয়ে মতারবাড়ি আসে।’

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে দেশের সবচেয়ে গভীর কৃত্রিম নৌ-পথ তৈরি হয়েছে। একের পর বড় জাহাজ ভেড়ানোর মাধ্যমে বাংলাদেশ এই নৌপথের সুবিধা পেতে শুরু করেছে।

আরও পড়ুন: চাহিদার চেয়ে কোরবানির পশু বেশি

প্রসঙ্গত, নতুন উৎপাদনে যাওয়া মাতারবাড়ি তাপবিদ্যুৎকেন্দ্রে দুটি জেটির একটিতে কয়লা খালাস করা হয়। ৩০০ মিটার লম্বা এ জেটিতেই বড় জাহাজগুলো ভিড়ছে। তাপবিদ্যুৎকেন্দ্রের অপর জেটিটি ১১০ মিটারের, তেল খালাসের জন্য নির্মাণ করা হয়েছে এই জেটি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

বিয়ে করলেন ইউটিউবার মিস্টার বিস্ট

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিজের দীর্ঘদিনের প্রেমিকা ও কনটেন্ট ক্রিয়েটর থি...

পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি

দেশ পুলিশের চারজন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) ও দুজন সহকারী পুলিশ...

সিনেমার পর্দায় স্বৈরাচারী ক্ষমতার পতন

ইতিহাসের পাতায় একনায়কতান্ত্রিক শাসনের পতন সবসময়ই নাটকীয় ঘটনার একটি। আর এই পরি...

গ্যাস সংকটে বিপাকে সিএনজি চালকরা

এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সরবরাহে বিঘ্নের কারণে রাজধানীর সিএনজি স্টেশন...

মুন্সীগঞ্জে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা