জাতীয়

করোনাভাইরাস প্রতিরোধে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

সংক্রামক ব্যাধি করোনাভাইরাস প্রতিরোধে দেশে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি আশা প্রকাশ করেছেন, এই ভাইরাস বাংলাদেশে আসবে না। এটি যাতে বাংলাদেশে আসতে না পারে, এ জন্য দেশের সব বন্দরে সতর্কতামূলক প্রস্তুতি নেয়ার জন্য বার্তা পাঠানো হয়েছে বলে জানান মন্ত্রী।

আজ মঙ্গলবার সচিবালয়ে করোনাভাইরাস প্রতিরোধের বিষয়ে সরকারের প্রস্তুতি জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। সংবাদ সম্মেলনের আগে এ বিষয়ে আন্তমন্ত্রণালয় সভা হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই ভাইরাস খুব শিগগির ছড়িয়ে যায়। এটি যাতে বাংলাদেশে আসতে না পারে, এ জন্য দেশের সব বন্দরে প্রস্তুতি নেয়ার জন্য বার্তা পাঠানো হয়েছে। সেখানে স্ক্যানার যন্ত্র বসানো হয়েছে। প্রস্তুতির অংশ হিসেবে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে আলাদা ওয়ার্ড করা হয়েছে। এ ছাড়া সব জেলা হাসপাতালগুলোতে আলাদা ওয়ার্ড করার জন্য সিভিল সার্জনকে চিঠি দেয়া হয়েছে।

করোনাভাইরাসের ব্যাপারে দেশের সবাইকে সতর্ক থাকারও পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সম্ভাব্য যত ব্যবস্থা নেয়া দরকার, তা নেয়া হয়েছে। চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রায় তিন শ বাংলাদেশি শিক্ষার্থী আছেন। তাদের বিষয়ে খোঁজখবর রাখা হচ্ছে। কেউ এখনো আক্রান্ত হয়নি। চীন সরকার ১৪ দিনের মধ্যে কাউকে সেই শহরটি ত্যাগ করতে দেবে না বলে জানিয়েছে।

ঢাকায় সর্দি কাশি নিয়ে ভর্তি এক রোগী করোনাভাইরাসে আক্রান্ত বলে যে গুঞ্জন শোনা যাচ্ছে, সে বিষয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলে এর জবাব দেন সেখানে উপস্থিত স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ। তিনি বলেন, একজন রোগী ভর্তি হয়েছিলেন। তিনি এখন সুস্থ, বাড়ি ফিরে যেতে চাইছেন। তার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। সেগুলোর রিপোর্ট এখনো হাতে আসেনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত একাধিক চিকিৎসক জানিয়েছেন, এই ভাইরাসে আক্রান্ত রোগীর ব্যবস্থাপনা বিষয়েও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ অনুযায়ী পদক্ষেপ নেয়া হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

যৌনকর্মীর চরিত্রে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে য...

আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

মানসিক অবসাদ নিয়ে সতর্ক হবেন যখন

ডিপ্রেশন বা মানসিক অবসাদ একটি বাস্তব মানসিক স্বাস্থ্যজনিত অসুখ। যেমন শরীর অসু...

হাতকড়া প্রসঙ্গে কাদের সিদ্দিকীর মন্তব্য

মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গ্রেপ্তার দেখানোর পর সাবেক মন্ত্রী ও আওয়ামী...

লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে শাহরুখপুত্র আরিয়ান

বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে লন্ডনে এক তরুণীর সঙ্গে দেখা যাওয়া...

বায়তুল মোকাররমে ডিএমপির অভিযান, ৪৬৪টি ধারালো অস্ত্র জব্দ

রাজধানীর বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট লিংক রোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪৬...

সীমান্ত পেরিয়ে স্পেনে হাজারো অভিবাসী

মরক্কো থেকে স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতায় হাজারো অভিবাসীর প্রবেশকে কেন্দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা