জাতীয়

চীনে করোনা আতঙ্কে অবরুদ্ধ বাংলাদেশীরা

সান নিউজ ডেস্ক:
ভয়ানক এক আতঙ্কের মধ্যে চীনের উহান শহরে আটকা পড়ে আছেন প্রায় ৫০০ বাংলাদেশি শিক্ষার্থী।

ছাত্রাবাসের ঘরে প্রায় বন্দী অবস্থায় আছেন সবাই। বাইরে বেরুতে পারছেন না কেউ, খাবার ফুরিয়ে আসছে দিন দিন। চীনের যে শহর থেকে করোনা ভাইরাস ছড়িয়েছে বলে ধরে নেয়া হয়েছে সেটিই উহান শহর। এরইমধ্যে তারা সবাই দেশে ফেরার আকুতি জানিয়েছেন।

এই অবস্থা শুধু সেখানেই নয়। উহান থেকে ২০০ কিলোমিটার দূরে অবস্থিত জিয়াংশী প্রদেশে অবস্থানরত বাংলাদেশীদেরও একই অবস্থা।

জিওজিয়াং ইউনিভার্সিটির অর্থনীতি ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগি অধ্যাপক ড. আতিকুর রহমানের স্ত্রী সাবরিনা জাহান জানান, এক ধরণের ভৌতিক পরিবেশের মধ্যে রয়েছেন তারা।

খাবারতো দূরের কথা, খাবার পানিও ফুরিয়ে আসছে তাদের। পুরো নগরীতে বলতে গেলে এক ধরণের সুনসান নিরবতা। এমনিতে বাইরে না বেরোনোর নির্দেশ, তারওপর আবার চীনের নববর্ষের কারণে দোকানপাট সব বন্ধ, গাড়িও চলছে না। মু ঢাকার মাস্ক পর্যন্ত কোথাও পাওয়া যাচ্ছে না।

সান নিউজকে সাবরিনা জানান, করোনা ভাইরাসের কারণে ঘরের মধ্যে আটকাতো থাকতে হচ্ছেই, তার ওপর আবার লুনার ইয়ারের কারণে চীনের সবকিছু বন্ধ রয়েছে। এ কারণে তারা দেশে আসার প্রস্তুতিও নিতে পারছে না। কারণ ভিসা নবায়ন সংক্রান্ত কাজে পাসপোর্ট পুলিশের কাছে জমা থাকায় কোন ধরণের সিদ্ধান্ত নেয়া যাচ্ছে না।

সবার মধ্যেই আতংক কাজ করছে- কখন না জানি কী হয়। দেশে পরিবারের সবাই খুবই চিন্তিত। তারা চাইছেন আমরা দেশে ফিরে যাই।

এদিকে চীনের উহানে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে থাকা বাংলাদেশীদের ফিরিয়ে আনতে জরুরী নির্দেশ দেয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল ৩৮ দল

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছ...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

ঢাকার আশুলিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। প...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অধ্যক্ষ

রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে স...

জবিতে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৭০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের উন্নয়নসংক্রান্ত তিন দফা দ...

ঢাকা কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ

রাজধানীর ঢাকা কলেজে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত একটি কর্...

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় শিশুসহ ৫২ জন অপহৃত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা অঙ্গরাজ্যে বন্দুকধারীদের হামলায় শিশুসহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা