ছবি-সংগৃহীত
জাতীয়

নতুন চেয়ারম্যান সুজিত কুমার

নিজস্ব প্রতিবেদক : ঢাকা পানি সরবারাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা) বোর্ডের নতুন চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুজিত কুমার বালাকে। তিনি ড. প্রকৌশলী গোলাম মোস্তফার স্থলাভিষিক্ত হলেন।

আরও পড়ুন : কাতার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

রোববার (২১ মে) স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আকবর হোসেন সাক্ষরিত এ সক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে এতে জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ আইন ১৯৯৬ এর ৭(১) ধারা অনুযায়ী ঢাকা ওয়াসা বোর্ডের সদস্যদের মধ্যে সুজিত কুমার বালাকে বোর্ড চেয়ারম্যান নিয়োগ করা হলো। পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ আইন ১৯৯৬ এর ৯(১) ধারা অনুযায়ী তিনি ঢাকা ওয়াসা বোর্ডের পূর্বতন চেয়ারম্যান ড. প্রকৌশলী গোলাম মোস্তফার স্থলাভিষিক্ত হবেন।

আরও পড়ুন : সৌদিতে রাষ্ট্রদূত নিয়োগ দিলো ইরান

জানা গেছে, গত অক্টোবরে গোলাম মোস্তফার চেয়ারম্যান পদের মেয়াদ শেষ হয়। কিন্তু নতুন চেয়ারম্যান নিয়োগ না হওয়ায় দায়িত্ব পালন করছিলেন তিনি। তবে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের বিরুদ্ধে সীমাহীন অনিয়ম-দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগ তুলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দেওয়ার পাঁচ দিন পর তাকে চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হল।

আরও পড়ুন : বিএনপির ষড়যন্ত্রের নীলনকশা উন্মোচিত

প্রসঙ্গত, গত ১৭ মে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দেন গোলাম মোস্তফা। চার পৃষ্ঠার ওই অভিযোগপত্রে তাকসিম এ খানের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগ তোলেন তিনি। বোর্ডের চেয়ারম্যানের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে জরুরি ভিত্তিতে যথাযথ পদক্ষেপ নিতে ১১ মে ওয়াসার কর্মকর্তা-কর্মচারীদের তিনটি সংগঠন থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে একটি চিঠি দেওয়া হয়।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা