ছবি: সংগৃহীত
জাতীয়

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শ্যামপুরে জুরাইন বালুর মাঠ এলাকার জামিয়া এছাকিয়া মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদ্রাসাছাত্রের হয়েছে।

আরও পড়ুন : গাছচাপায় যুবলীগ নেতার মৃত্যু

বুধবার (১৭ মে ) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত লিসানের (১৭) বাড়ি শরীয়তপুর জেলার ডামুড‍্যা থানা এলাকায়। সে ঐ এলাকার মজিবর হাওলাদারের ছেলে ছিল।

আরও পড়ুন : মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৫

পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯ টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃত লিসানের মাদ্রাসার অফিস সহায়ক ইয়াসিন আরাফাত বলেন, লিসান জামিয়া এছাকিয়া মাদ্রাসার হেবজো বিভাগের ছাত্র ছিল। বুধবার সকালে মাদ্রাসার ৫ তলা ভবনের তৃতীয় তলার বেলকনিতে দাঁড়িয়েছিল লিসান। এ সময় তার কাছে থাকা ২০ টাকার একটি নোট দ্বিতীয় তলার টিনের চালের ওপর পড়ে যায়।

আরও পড়ুন : পাবনায় বজ্রপাতে ১৪ গরুসহ কৃষক নিহত

পরে দ্বিতীয় তলায় নেমে ২০ টাকার নোটটি উদ্ধার করার সময় টিনের চলে হাতের স্পর্শ লাগা মাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে লিসান। বিষয়টি নজরে এলে তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক লিসানকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। তার মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা