ফাইল ছবি
জাতীয়

গ্রামের বাড়ীতে জানাজার প্রস্তুতি

নিজস্ব প্রতিনিধি: বর্ষীয়ান চিত্রনায়ক, সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুকের গ্রামের বাড়ীতে জানাজার প্রস্তুতি চলছে। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের সোম টিওরী পাকা জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে তার সর্বশেষ নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: নায়ক ফারুকের মরদেহে সর্বস্তরের শ্রদ্ধা

চিত্রনায়ক ফারুকের ভগ্নিপতি বীর মুক্তিযোদ্ধা কেবিএম মফিজুর রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

মফিজুর রহমান বলেন, বাদ জোহর এফডিসিতে চলচ্চিত্র সংশ্লিষ্ট গুণীজনরা শ্রদ্ধা জ্ঞাপন করবেন এবং সেখানে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। বাদ আসর গুলশান আজাদ মসজিদে তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৭টায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া দক্ষিণ সোম গ্রামের বাড়ি সর্বশেষ (চতুর্থ) নামাজে জানাজা সোম টিওরী পাকা জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।

তিনি আরো বলেন, নামাজে জানাজা শেষে সোম টিওরী পাকা জামে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে বাবা আজগর হোসেন পাঠানের পাশে তিনি শায়িত হবেন।

আরও পড়ুন: চিত্রনায়ক ফারুক আর নেই

প্রসঙ্গত, গতকাল ১৫ মে স্থানীয় সময় সকাল ১০টায় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন চিত্রনায়ক ফারুক। অভিনয় থেকে অবসর নেওয়ার পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-১৭ আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা