ফাইল ছবি
জাতীয়

মন্ত্রীদের থেকেও পুলিশ সরানো হবে

নিজস্ব প্রতিনিধি: শুধু রাষ্ট্রদূত নয়, পর্যায়ক্রমে মন্ত্রীদের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদেরও সরানো হবে বলে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ।

আরও পড়ুন: বিদেশি দূতদের আর বাড়তি প্রটোকল নয়

সোমবার (১৫ মে) রাজধানীর তেজগাঁওয়ে ‘ঢাকা ১২ সংসদীয় আসন উন্নয়নের ১৪ বছর’ শীর্ষক এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘শুধু রাষ্ট্রদূতদের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সরানো হচ্ছে না, পর্যায়ক্রমে মন্ত্রীদের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদেরও সরানো হবে। পুলিশের বদলে আনসার বাহিনী থেকে তৈরি করা গার্ড রেজিমেন্ট তাদের নিরাপত্তার দায়িত্বে থাকবে।’

আরও পড়ুন: নির্বাচনে সরকারের হস্তক্ষেপ পাইনি

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এতদিন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও ভারতের রাষ্ট্রদূতকে বাড়তি নিরাপত্তা দেওয়া হতো। গাড়ির আগে ও পেছনে পুলিশ থাকতো। আমরা চিন্তা করেছি, পুলিশের বদলে আনসার বাহিনী থেকে তৈরি গার্ড রেজিমেন্ট নিরাপত্তার দায়িত্বে থাকবে। আর কোনো দেশের রাষ্ট্রদূত যদি এ সুবিধা চান আমরা তাদেরও দেবো। আমাদের সেই সিদ্ধান্তটাই হয়েছে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, আমাদের বহু কাজে পুলিশ সদস্যের প্রয়োজন। পুলিশের সংখ্যা আপাতত বাড়ানো সম্ভব হচ্ছে না। অন্যদিকে সামনে নির্বাচন। সবকিছু চিন্তা-ভাবনা করে ওই নিরাপত্তা থেকে পুলিশ সদস্যদের সরিয়ে নিয়েছি।

আরও পড়ুন: রিজার্ভ নিয়ে তেমন সংকট নেই

যত ভিআইপি প্রটোকল বা প্রটেকশন যাই বলা হোক না কেন-এমনকি মন্ত্রীদের বাসাবাড়ির নিরাপত্তার বিষয়গুলো তাদের (আনসার) ওপর দেওয়া হবে। এজন্য একটি রেজিমেন্ট তৈরি করেছি, এর সংখ্যাও বাড়াতে হবে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা