ছবি: সংগৃহীত
জাতীয়

জলবায়ু পরিবর্তন বৈশ্বিক সমস্যা

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জলবায়ু পরিবর্তনে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে জানিয়ে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, এর প্রভাব মোকাবিলায় ধনী দেশগুলো থেকে ক্ষতিপূরণ আদায় করতে সোচ্চার হতে হবে।

আরও পড়ুন: রিজার্ভ নিয়ে তেমন সংকট নেই

সোমবার (১৫ মে) জাতীয় সংসদের পার্লামেন্ট মেম্বার্স ক্লাবে ‘ফাউন্ডেশনাল নলেজ এক্সচেঞ্জ অন সাপোর্টিং ক্লাইমেট অ্যাকশন থ্রো পার্লামেন্টারি অ্যাকশন’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তন একটা বৈশ্বিক সমস্যা। বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু এক্ষেত্রে বাংলাদেশের কোনো দায় নেই। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার জন্য ধনী দেশগুলো থেকে ক্ষতিপূরণ আদায় করতে সকলকে সোচ্চার হতে হবে।

আরও পড়ুন: বঙ্গবন্ধু চত্বরের ভিত্তিপ্রস্তর স্থাপন

স্পিকার আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সদস্যদের সুচিন্তিত মতামত ও উদ্ভাবনী পরামর্শ খুবই কার্যকর ভূমিকা রাখতে পারে। জনগণকে সচেতন করার জন্য লিফলেট তৈরি করে বিতরণ করতে হবে। এক্ষেত্রে ভবিষ্যতের চেঞ্জ মেইকার তরুণ-তরুণীর মেধাকে কাজে লাগাতে হবে।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি আ. স. ম ফিরোজ এমপি এবং ইউএনডিপি বাংলাদেশ এর সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি ভ্যান গুয়েন।

আরও পড়ুন: নির্বাচনে সরকারের হস্তক্ষেপ পাইনি

এছাড়াও কর্মশালায় বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম এমপি এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ এমপি।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা