জাতীয়

দেশে ফিরতে ৭০০ বাংলাদেশির নিবন্ধন

সান নিউজ ডেস্ক : সুদান থেকে দেশে ফিরতে খারতুমে বাংলাদেশ মিশনে এখন পর্যন্ত ৭০০ বাংলাদেশি নিবন্ধন করেছেন।

আরও পড়ুন : বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করুন

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক তারিকুল ইসলাম এ তথ্য জানান।

অনুবিভাগের মহাপরিচালক বলেন, খারতুমে বাংলাদেশ দূতাবাস যে অঞ্চলে অবস্থিত, সেখানে পরিস্থিতি ভালো নয়। তাই দূতাবাসের কর্মকর্তারা রাজধানীর আশপাশে নিরাপদ স্থানে সরে গিয়ে বাংলাদেশিদের ফিরিয়ে আনার বিষয় তদারকি করছেন।

আরও পড়ুন : চীনা মুদ্রায় আমদানি করবে আর্জেন্টিনা

তিনি বলেন, দেশে ফেরানোর জন্য পরিবহণ, খাদ্য, সাময়িকভাবে প্রতিবেশী দেশে থাকার ব্যবস্থা করা হচ্ছে। পার্শ্ববর্তী দেশগুলো, বিশেষ করে সৌদি আরবের রাজধানী রিয়াদ ও জেদ্দায় বাংলাদেশ মিশনকে সতর্ক করা হয়েছে। খুব শিগগিরই বাংলাদেশিদের প্রথম দলকে দেশে ফিরিয়ে আনতে সক্ষম হব। তবে এক ধাপে সবাইকে ফিরিয়ে আনা সম্ভব হবে না।

তিনি আরও বলেন, সুদানে কোনো বাংলাদেশি হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে অনেক বাংলাদেশির বাড়িঘরে লুটপাট হয়েছে। সুদানে বর্তমানে ১২০০ থেকে ১৫০০ বাংলাদেশি কর্মরত রয়েছেন। তাদের কেউ কেউ নির্মাণ খাতের কর্মী, কেউ আবার গৃহপরিচারিকা, বাড়ির কেয়ারটেকার। খারতুমে গোলাগুলি চলাকালে বাংলাদেশ দূতাবাসের দেওয়ালে গুলি লেগেছে। এতে বাংলাদেশ দূতাবাস ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সেখানে কেউ নেই। কর্মকর্তারা সবাই নিরাপদ স্থানে খারতুমের বাইরে অবস্থান নিয়েছেন।

আরও পড়ুন : শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা

তারিকুল ইসলাম বলেন, বাংলাদেশিদের ফিরিয়ে আনার জন্য সীমান্ত অতিক্রম করার নিরাপদ রুট খোঁজা হচ্ছে। সীমান্ত অতিক্রম করে পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিলে সেখান থেকে বিমানে বাংলাদেশিদের ফেরানো হবে।

সুদানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপদে অন্য দেশের মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে আনার কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়েছে বলে আগেই জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। মঙ্গলবার তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী।

আরও পড়ুন : বজ্রপাতে প্রাণ গেল ২ জনের

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, খারতুমে বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে এই বার্তা সেখানে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে প্রচার শুরু করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নির্ভর করবে, কিভাবে কোন পদ্ধতিতে তারা যাত্রা করবেন। সবাইকে দূতাবাসের নির্দেশনা মেনে রেজিস্ট্রেশন এবং প্রয়োজনীয় কাজ করার অনুরোধ জানিয়েছেন শাহরিয়ার আলম।

তিনি বাংলাদেশের সাংবাদিকদের অনুরোধ করেন দূতাবাসে যোগাযোগ না করার জন্য। কারণ সবাই ব্যস্ত এবং রুটগুলো নিরাপত্তার খাতিরে না জানানোই ভালো। পররাষ্ট্র প্রতিমন্ত্রী সবার সহযোগিতা কামনা করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা