সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

সুদানে গোলাবর্ষণে নিহত ১২০

আন্তর্জাতিক ডেস্ক : সুদানের রাজধানী খার্তুমে গোলাবর্ষণে অন্তত ১২০ জন নিহত হয়েছে। দেশটির সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনীর মধ্যে সংঘাত বৃদ্ধির মাঝে সোমবার গোলাবর্ষণে প্রাণহানির এই ঘটনা ঘটেছে।

আরও পড়ুন : সীমান্তে এখন উত্তেজনা নেই

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

সুদানের স্বেচ্ছাসেবী উদ্ধারকারীদের সংস্থা ওম্বাদা ইমার্জেন্সি রেসপন্স রুম জানিয়েছে, রাজধানীর খার্তুমের পার্শ্ববর্তী নীল নদের লাগোয়া পশ্চিম ওমদুরমান শহরে সোমবার বিক্ষিপ্তভাবে গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। এতে সেখানকার অন্তত ১২০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

উদ্ধারকারীরা জানান, গোলাবর্ষণের কারণে স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন মাত্রার আঘাতে ভুগছেন এমন বিপুলসংখ্যক আহত লোকজনকে চিকিৎসা দিতে গিয়ে ব্যাপক বেগ পোহাচ্ছেন। এছাড়া খার্তুমের ওই এলাকায় ওষুধসহ অন্যান্য চিকিৎসা সরঞ্জাম সরবরাহ ঘাটতি দেখা দিয়েছে।

আরও পড়ুন : লেবাননের প্রধানমন্ত্রী হলেন নাওয়াফ সালাম

সুদানের নিয়ন্ত্রণের জন্য দেশটির সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনীর জেনারেলদের মাঝে ২০২৩ সালের এপ্রিল থেকে লড়াই চলছে। ওমদুরমানের বেশিরভাগ এলাকা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী আধা-সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) খার্তুম উত্তর ও রাজধানীর অন্যান্য কিছু এলাকার দখল নিয়েছে।

দুই বাহিনীর মাঝে চলমান এই সংঘাত দেশটির ভঙ্গুর অবকাঠামো ধ্বংসের পাশাপাশি হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটিয়েছে। এছাড়া এই সংঘাতে দেশটিতে এক কোটি ২০ লাখেরও বেশি মানুষ বাস্ত্যুচুত হয়েছেন এবং অসংখ্য মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে পৌঁছেছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা