ছবি : সংগৃহিত
জাতীয়

উন্নয়ন হয়েছে বলে অন্যরা পাত্তা দেয়

স্টাফ রিপোর্টার : সম্প্রতি ভারতে জি-২০’র প্রোগ্রামে বড় ১০টি দেশ আমাদের সঙ্গে সাক্ষাতের অনুরোধ করেছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, এটা সম্ভব হয়েছে শেখ হাসিনার জন্য। উন্নয়ন হয়েছে বলে। এখন অন্যরা আমাদের পাত্তা দেয় বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন : এক্সপ্রেসওয়েতে ১০ ঘণ্টায় ১৯৬ মামলা

আগামী নির্বাচন অত্যন্ত কঠিন নির্বাচন উল্লেখ করে ড. মোমেন বলেছেন, নির্বাচনে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা যদি জয় লাভ না করেন তাহলে আমাদের যে অর্জন, সেগুলো ধূলিসাৎ হয়ে যাবে।

সোমবার (২৭ মার্চ) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন : সিঙ্গাপুর যাচ্ছেন রাষ্ট্রপতি

‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু ফাউন্ডেশন।

সংগঠনের সভাপতি ড. এ কে আব্দুল মোমেন বলেন, আমেরিকা আমাদের বন্ধু দেশ। আমি আশা করবো, আমেরিকা ১৯৭১ সালে বাংলাদেশে যে গণহত্যা হয়েছে, সেটা স্বীকার করবে। স্বীকার করলে আমরা খুব আনন্দিত হবো।

আরও পড়ুন : সাহেদের জামিন স্থগিত থাকবে

পররাষ্ট্রমন্ত্রী বিরোধী বিভিন্ন দলের কর্মকাণ্ড নিয়ে বলেন, সাম্প্রতিককালে কিছু নালিশ পার্টি আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম প্রচারণা চালায়। তারা বলে, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা বলে শেখ হাসিনা সরকার গণতন্ত্র ধ্বংস করে দিলো।

১৯৭১ সালে গণতন্ত্র যখন ধ্বংস হয়ে যায়, বিচার যখন ধ্বংস হয়ে যায়, তখন বাংলাদেশিরা মানবাধিকার, ন্যায়বিচার বহালে যুদ্ধ করেছি, স্বাধীন করেছি। আমাদের রক্তে গণতন্ত্র, আমাদের রক্তে ন্যায়বিচার, মানবাধিকার।

আরও পড়ুন : এলিফ্যান্ট রোডে আগুনে ১ জন আহত

ড. মোমেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আমি আশা করবো এসব নালিশ পার্টিরা যেন বাজে বক্তব্য দিয়ে পার না পায়, তার জন্য আপনারা লেখালেখি করবেন। পৃথিবীকে জানানো দরকার। শেখ হাসিনা সরকারের স্থিতিশীলতার কারণে গত ১৪ বছরে অভাবনীয় সাফল্যের কথা জানানো দরকর।

শুধু অর্থনৈতিক অর্জন নয়, দেশের মান ইজ্জত অনেক উপরে উঠেছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি যখন ২০০৯ সালে রাষ্ট্রদূত হলাম, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে যাবেন। উনার সঙ্গে সাক্ষাতের জন্য তখন বড় দেশগুলোকে অনুরোধ করলাম। ৫টি দেশ ইউএসএ, ইউকে, ফ্রান্স, জাপান, রাশিয়া এবং ইতালি, একটা দেশ উত্তরও দেয়নি। চিঠির উত্তরও দেয়নি।

আরও পড়ুন : ‘সিঙ্গেল ইউজ প্লাস্টিক’ ব্যবহার বন্ধের নির্দেশ

তিনি বলেন, সম্প্রতি ভারতে জি-২০’র প্রোগ্রামে আমাদের দাওয়াত দিয়েছিল। সেখানে অতিথি হিসেবে গিয়েছিলাম। সেই বড় ১০টি দেশ আমাদের সঙ্গে সাক্ষাতের জন্য অনুরোধ করেছে। এটা সম্ভব হয়েছে শেখ হাসিনার জন্য। উন্নয়ন হয়েছে বলে। এখন অন্যরা আমাদের পাত্তা দেয় বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা