জাতীয়

এলিফ্যান্ট রোডে আগুনে ১ জন আহত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল সংলগ্ন ৯তলা শেলটেক সিয়েরা কম্পিউটার সিটি মার্কেটের পঞ্চম তলায় আগুন লেগেছে।এক জন আহত হয়েছেন। এছাড়া ভবনের ছাদে আটকে পড়া ৬ জনকে উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : সৌদিতে সড়ক দুর্ঘটনা ২০ ওমরাহ যাত্রী নিহত

সোমবার (২৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণের পর বিষয়টি জানান ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।

তিনি বলেন, আগুনের ঘটনায় এখন পর্যন্ত মারা যাওয়ার কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস সদস্যদের তাৎক্ষণিক কার্যক্রমের কারণে আগুন পাঁচতলার মধ্যেই সীমাবদ্ধ ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি আরো বলেন, ভবনের পাঁচতলায় একটি কম্পিউটার দোকানে আগুনের সূত্রপাত। মার্কেটের ৩-৪টি দোকান পুড়ে গেছে। আগুন ওই ফ্লোরেই সীমাবদ্ধ ছিল। আগুন লাগার পর ভবনের ফায়ার স্টিংগার ব্যবহার করা হয়েছে। তবে ভবনে জরুরি নির্গমপথ পর্যাপ্ত ছিল না।

ভবিষ্যতে খেয়াল রাখতে হবে যেন আবাসিক ভবনে এ ধরনের কম্পিউটার অথবা অন্য কোনো সামগ্রীর দোকান না হয়। এখানে উচ্চ দাহ্য পদার্থ ছিল। ঘটনা অন্য দিকেও মোড় নিতে পারত। আগুনের বিস্তৃতি আরো বাড়ার সম্ভাবনা ছিল। এই উদ্ধারকাজে একজন ফায়ার ফাইটার আহত হয়েছেন তাকে আমরা হাসপাতালে পাঠিয়েছি। তবে তিনি গুরুতর আহত না। আশা করি দ্রুতই সুস্থ হয়ে যাবে।

আগুনের উৎস জানা গিয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে এই কর্মকর্তা বলেন, আগুনের প্রকৃত কারণ বা সূত্রপাত আমরা এখনো বের করতে পারিনি। এখানে ভবনমালিক ও বাসিন্দাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বিভিন্ন কথা বলেছেন। তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা খুঁজে জানানো হবে।

আরও পড়ুন : জান্তাবিরোধী প্রতিরোধ চূর্ণ করার অঙ্গীকার

প্রত্যক্ষদর্শী মো. মান্নান বলেন, ধোঁয়া দেখে প্রথমে ভেবেছি তৃতীয়তলায় আগুন লেগেছে। পরে দেখি পাঁচতলায় আগুন। খুব বড় আগুন ছিল না। তবে ধোঁয়া ছিল। পাঁচতলায় সব দোকান। ছয়তলা থেকে নয়তলা পর্যন্ত আবাসিক ভবন। আবাসিক ভবনের বাসিন্দারা অনেকেই ভয় পেয়ে ওপরে উঠে যান। কেউ কেউ নিচে নেমে আসেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা