সংগৃহীত
জাতীয়

পল্লবীতে ফায়ার সার্ভিসের যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার : রাজধানীর মিরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পল্লবী ফায়ার স্টেশন উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৬ মার্চ) সকাল ৯টায় স্টেশনের উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

আরও পড়ুন : সারা দুনিয়ায় সংকট আছে

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পল্লবী ফায়ার স্টেশনটি ‘এ’ শ্রেণির। চার তলা ফাউন্ডেশনে নির্মিত তিন তলা বিশিষ্ট স্টেশন ভবন।

ফায়ার স্টেশনটি মিরপুর ডিওএইচএসের ভেতরে ০.৪১৩ একর জমির উপর নির্মিত। এটি নির্মাণে ব্যয় হয়েছে ৬ কোটি ৫৬ লাখ টাকা। এর নির্মাণকাজ শুরু হয় ২০২১ সালের ২৬ জুনে এবং শেষ হয় ২০২২ সালের ১৮ জুলাই। ওই বছরের ১০ আগস্ট স্টেশনটি ব্যবহারের উপযোগী হিসেবে হস্তান্তর করে ঠিকাদারি প্রতিষ্ঠান বঙ্গ বিল্ডার্স লিমিটেড।

আরও পড়ুন : জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ

পল্লবী ফায়ার স্টেশনে সিনিয়র স্টেশন অফিসার, স্টেশন অফিসার, লিভার, ড্রাইভার ও ফায়ার ফাইটার পদসহ মঞ্জুরীকৃত মোট জনবল ৪২ জন।

উদ্বোধন শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন সাংবাদিকদের বলেন, দেশে পরপর বেশ কয়েকটি বিস্ফোরণ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যে যার জায়গা থেকে আমরা যদি সচেতন থাকি তাহলে যে কোনো অগ্নিকাণ্ডের ঘটনা রোধ করা সম্ভব।

আরও পড়ুন : পাকিস্তানে বোমা হামলায় নিহত ৯

তিনি বলেন, ২০০৯ সালে ফায়ার সার্ভিসের জনবল ছিল মাত্র ৬০০০ হাজার জন। সেখান থেকে জনবল বৃদ্ধি পেয়ে এখন হয়েছে ১৪ হাজার ৪৫৭ জন। জনবল বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃদ্ধি পেয়েছে সরঞ্জামাদিও। এছাড়া অগ্নিকাণ্ড প্রতিরোধ ও আগুন নেভানোর মতো ৯০ শতাংশ সরঞ্জামাদি আমাদের রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তা প্রমুখ।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা