ছবি: সংগৃহীত
জাতীয়

প্রবাসীদের দেখে রাখার অনুরোধ

সান নিউজ ডেস্ক : কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির কাছে জ্বালানি সহায়তাসহ কাতারে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের দেখে রাখার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন : বিস্ফোরণের ঘটনা নাশকতা নয়, দুর্ঘটনা

রোববার (৫ মার্চ) দোহায় আয়োজিত এলডিসি ৫ সম্মেলনের ফাঁকে কাতারের আমিরের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ তামিমকে জানান, ‘আমরা আপনার সহযোগিতা চাই। ইউক্রেন যুদ্ধের কারণে বাংলাদেশ জ্বালানি সমস্যা মোকাবেলা করছে। বাংলাদেশ আরও একটি এমটিএ অর্থাৎ আরও ১৬-১৭ কনটেইনার জ্বালানি চায়।’

আরও পড়ুন : যুদ্ধের ময়দানে রুশ প্রতিরক্ষামন্ত্রী

উত্তরে কাতারি আমির বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতার ছাড়ার আগেই দেশটির জ্বালানিমন্ত্রী তার সাথে বৈঠক করবেন তিনি।

কাতারের আমির আরও জানান, ‘আমি আপনাকে সহযোগিতা করতে চাই। কাতার সব সময় বাংলাদেশের সহযোগিতায় এগিয়ে আসবে।’

আরও পড়ুন : আমাদের আরও তদন্ত করতে হবে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপক্ষীয় এ বৈঠকে শেখ তামিমকে বাংলাদেশ সফরের আহ্বান জানিয়েছেন।

এ সময় শেখ তামিম বলেন, এ বছরই ঢাকা সফর করবেন তিনি।

আরও পড়ুন : এলডিসি নবায়নে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারের আমিরকে জানান, বাংলাদেশের ১০০টি অর্থনৈতিক অঞ্চলে কাতার বিনিয়োগ করতে পারে।

এছাড়া প্রধানমন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের বিষয়টি উল্লেখ করে বলেন, কাতারে বাংলাদেশিরা কাজ হারাচ্ছেন। এ বিষয়টি যেন তিনি দেখেন।

আরও পড়ুন : সেপ্টেম্বরের মধ্যে ৫ সিটি নির্বাচন

শেখ তামিম জানান, তিনি সবসময় বাংলাদেশ এবং বাংলাদেশি মানুষদের কল্যাণ চান।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা