সিনহা হত্যা
জাতীয়

সিনহা হত্যায় কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা মেজর সিনহা রাশেদ খান হত্যায় পুলিশের যে বা যারা জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এই হত্যাকাণ্ডের সঙ্গে কক্সবাজারের এসপির কোনো সম্পৃক্ততা পেলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন মন্ত্রী।

শুক্রবার (৭ আগস্ট) ধানমন্ডিতে তার বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সিনহা রাশেদ নিহতের ঘটনা খুবই দুঃখজনক। এ ঘটনা তদন্তে একটি কমিটি করে দেয়া হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের পরই এ মামলা জট খুলে যাবে।’

আলোচিত এই হত্যাকাণ্ডের বিচারে কোনো ছাড় দেয়া হবে না জানিয়ে মন্ত্রী বলেন, ‘ঘটনাটি সরকার গুরুত্বের সঙ্গে নিয়েই তদন্ত কমিটি গঠন করেছে। এ কমিটি যে সুপারিশ করবে, সরকার সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

পুলিশের মামলায় সিনহার সঙ্গে থাকা লোকজন যারা বর্তমানে কারাবন্দি তাদের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ বিষয়টিও আমাদের নজরে রয়েছে। তদন্ত কমিটির সুপারিশে এদের বিষয়টিও আশা করছি থাকবে। তদন্ত কমিটির রিপোর্ট দেখে এদের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’

গত ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান। তার ওপর গুলি চালান বাহারছড়া ফাঁড়ির দায়িত্বরত পুলিশ ইন্সপেক্টর লিয়াকত। এই ঘটনায় বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর লিয়াকত আলীসহ ২০ জনকে প্রত্যাহার করা হয়েছে। সিনহার বোনের দায়ের করা মামলায় টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমারসহ নয়জনকে আসামি করা হয়েছে। ইতিমধ্যে ওসি প্রদীপসহ আত্মসমর্পণ করে সাতজন কারাগারে গেছেন। এর মধ্যে তিনজনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মামলাটি তদন্ত করছে র‌্যাব।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

আজ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা