জাতীয়

জানুয়ারিতে সড়কে ঝরল ৩২২ প্রাণ

সান নিউজ ডেস্ক: চলতি বছরের জানুয়ারিতে সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৩২২ জনের প্রাণ ঝরেছে। এছাড়া আহত হয়েছে ৩ হাজার ৮০৪ জন।

আরও পড়ুন: বাংলা সাহিত্যের মাধুর্য জানাতে হবে

বুধবার (১ ফেব্রুয়ারি) সেভ দ্য রোড এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দেশের বিভিন্ন জাতীয় দৈনিক, টেলিভিশন চ্যানেল, নিউজ পোর্টালসহ বিভিন্ন সংবাদ সংস্থার তথ্যের পাশাপাশি সারাদেশে সেভ দ্য রোড-এর স্বেচ্ছাসেবীদের প্রাপ্ত তথ্য নিয়ে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।

আরও পড়ুন: হজ প্যাকেজ ঘোষণা

প্রতিবেদনের তথ্যমতে, বাইক লেন না থাকা, অনিয়ন্ত্রিত গতিতে বাহন পরিচালনা আর আইনের প্রতি শ্রদ্ধা না হওয়ায় জানুয়ারি মাসে ১ হাজার ৩২৮ মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন ১ হাজার ৩৫৪ জন, নিহত হয়েছেন ৮০ জন। ৫৭৯টি দুর্ঘটনায় আহত ৬৫৯ এবং নিহত হয়েছেন ৬৭ জন, ৭৬০টি বাস দুর্ঘটনায় আহত ৮৬৫ এবং নিহত হয়েছেন ১০১ জন, সিএনজি-নাসিমন-করিমনসহ অবৈধ বিভিন্ন বাহনে ৮৭৬টি দুর্ঘটনায় আহত হয়েছেন ৯২৬ এবং নিহত হয়েছেন ৭৪ জন।

এতে আরও বলা হয়, ১ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত নৌপথ দুর্ঘটনা ঘটেছে ৬১টি। এতে আহত হয়েছে ৮৭ জন, নিহত হয়েছে ১৬ জন। রেলপথ দুর্ঘটনা ঘটেছে ২৬টি। আহত হয়েছে ৪৬। নিহত হয়েছে ১১ জন। আকাশপথে কোনো দুঘটনা না ঘটলেও বিমানবন্দরের অব্যবস্থাপনার কারণে অসুস্থ্য হয়েছেন ৭৮ জন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা