পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন
জাতীয়

চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত

সান নিউজ ডেস্ক: পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত আছে। তিনি বলেন, উচ্ছৃঙ্খলা ও আক্রমণ প্রতিহত করতে সবসময় প্রস্তুতি নিয়ে রাখি।

আরও পড়ুন: এবার টার্গেট ‘স্মার্ট বাংলাদেশ’

সোমবার (১২ ডিসেম্বর) দুপুর ১২টায় ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে আইজিপিকাপ ময়মনসিংহ ডিভিশনাল প্রিমিয়ার ক্রিকেট লিগের উদ্বোধন শেষে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, পুলিশ পেশাদার বাহিনী। আমরা দীর্ঘদিন যাবত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছি এবং আগামী দিনেও যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশের সক্ষমতা আছে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই।

তিনি আরও বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতিতে আমরা কাজ করে চলেছি। তার নেতৃত্বে কাজ করে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে এনেছি। তা আগামী দিনেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন: যুদ্ধ থামাতে চায় ইউক্রেন

আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে, পেশাদারিত্বের সঙ্গে পালন করে আসছি। দায়িত্ব পালনকালে দুষ্কৃতকারীরা আক্রমণাত্মক হয়ে উঠলে পুলিশ তাদের প্রতিহত করে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- পুলিশের অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার হারুন অর রশিদ, রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু, জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান, জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঁঞা, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম বাবুলসহ রাজনৈতিক ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা