ছবি-সংগৃহীত
জাতীয়

কালোবাজারিদের ধরিয়ে দিন

সান নিউজ ডেস্ক: রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, যাত্রীদের সহযোগিতা ছাড়া রেলের কালোবাজারি পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। ই-টিকিটিং নিয়ে যারা কালোবাজারি করছে তাদের কাছ থেকে টিকিট না নিয়ে ধরিয়ে দিন।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেলে কমলাপুর রেলওয়ে স্টেশনে বাংলাদেশ রেলওয়ের ১৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রেল সেবা সপ্তাহ-২০২২ এর উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, রেল দিবসকে সামনে রেখে আমরা রেল সপ্তাহ পালন করছি। একটি দেশের উন্নয়ন করতে হলে ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রী এ লক্ষ্য নিয়েই ২০১১ সালে বাংলাদেশ রেলওয়েকে নতুন জীবন দিয়েছেন। এর আগে রেল কর্মকর্তারা রেল ব্যবস্থাকে যেন ধ্বংস না করা হয় তার জন্য অবস্থান নিয়েছেন। প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে রেলের নতুন নতুন লাইন বাড়ানো হয়েছে। যমুনা সেতুতে রেল সেতু যুক্ত করা হয়েছে। এতে উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বাড়ছে।

আরও পড়ুন: ‘যুদ্ধ এখনই বন্ধ করতে হবে’

তিনি বলেন, আমরা যাত্রীদের রেল সেবা বাড়াতে কাজ করছি। রেলের সব কর্মকর্তা-কর্মচারীকে যাত্রীসেবা বাড়াতে উদ্বুদ্ধ করা হচ্ছে। আমাদের টিকিটিং ব্যবস্থায় কালোবাজারি ছিল। সেগুলো আমরা পরিপূর্ণভাবে এখনো নিয়ন্ত্রণ করতে পারিনি। তবে উদ্যোগ নিয়েছি। ‘টিকিট যার ভ্রমণ তার’- আমরা সে ব্যবস্থা চালু করছি।

মন্ত্রী আরও বলেন, প্রতিটি জেলায় রেল সম্প্রসারণ করছি। আমরা চট্টগ্রাম থেকে কক্সবাজার ট্রেনে যেতে পারবো, সে ব্যবস্থাও করছি। তিনি বলেন, রেলের সম্পদ রাষ্ট্রীয় সম্পদ। এটা নষ্ট করবেন না। শুধু রেলের কর্মকর্তারা এটি রক্ষা করতে পারবে না। আপনাদেও এগিয়ে আসতে হবে।

আরও পড়ুন: ফায়ার একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছি

১৫ থেকে ২১ নভেম্বর চলা রেল সেবা সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভায় এসময় আরও বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ডি এন মজুমদার, ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক সফিকুর রহমান ও রেলওয়র ডিআইজি স্বপন কুমার প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা