গোলাম মোহাম্মদ কাদের
জাতীয়

দারুণ লড়াইয়ে সক্ষম টাইগাররা

সান নিউজ ডেস্ক: টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচজয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা এবং সংসদ সদস্য গোলাম মোহাম্মদ কাদের।

আরও পড়ুন: সালাম মুর্শেদীর বিরুদ্ধে রিট

রোববার (৩০ অক্টোবর) এক অভিনন্দন বার্তায় ক্রিকেটারদের পাশাপাশি ক্রিকেট কোচ ও ক্রিকেট বোর্ড সংশ্লিষ্টদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ক্রিকেটের দারুণ লড়াইয়ে সক্ষম টাইগাররা। যেকোনো দলের বিপক্ষেই তুমুল প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে পারে তারা। তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী ম্যাচগুলোতেও বিজয়ের এই ধারা অব্যাহত থাকবে।

বিশ্বকাপ ক্রিকেটে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচজয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে একইভাবে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি মহাসচিব ও সংসদ সদস্য মো. মুজিবুল হক চুন্নু।

আরও পড়ুন: দ. কোরিয়ায় নিহত বেড়ে ১৫১

এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ রানে নাটকীয় জয় পায় বাংলাদেশ। এর ফলে আসরটির সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল টাইগাররা। রুদ্ধশাস খেলায় নুরুল হাসান অপেক্ষা করে থাকলেন কিছুক্ষণ। এরপর ভাঙলেন স্টাম্প। মোসাদ্দেকের হোসেনের বলে আবার ব্যাট চালিয়েছিলেন মুজারাবানি, তবে মিস করে গেছেন আবারও। দ্বিতীয় দফা জয়ের উদ্‌যাপন করেছে বাংলাদেশ। বাংলাদেশ জিতল ৩ রানে। মান অব দ্যা ম্যাচ হয় তাসকিন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

ফিফা বিশ্বকাপে সেরা একাদশে কারা?

২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ শেষ হয়েছে দুদার্ন্ত সব দলের লড়াইয়ের মাধ্যমে। তিন দিন...

বিয়ে করলেন ইউটিউবার মিস্টার বিস্ট

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিজের দীর্ঘদিনের প্রেমিকা ও কনটেন্ট ক্রিয়েটর থি...

পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি

দেশ পুলিশের চারজন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) ও দুজন সহকারী পুলিশ...

সিনেমার পর্দায় স্বৈরাচারী ক্ষমতার পতন

ইতিহাসের পাতায় একনায়কতান্ত্রিক শাসনের পতন সবসময়ই নাটকীয় ঘটনার একটি। আর এই পরি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা