জাতীয়

জনগণই তার প্রধান শক্তি

সান নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে জনগণের ভোটের মাধ্যমে। আওয়ামী লীগ মনে করে জনগণই তার প্রধান শক্তি। জনগণ মনে করে বাংলাদেশের বিকল্প শুধুমাত্র শেখ হাসিনা, আর কোনো বিকল্প নেই।

আরও পড়ুন : আপনারা দেশের কথা ভাবুন

বুধবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর তেজগাঁও মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী নির্বাচনে দেশের জনগণ যদি আপনাদের ভোট দেয় তাহলে ক্ষমতায় আসবেন। ক্ষমতা পরিবর্তনের একমাত্র মাধ্যম ভোট। তবে জনদুর্ভোগ সৃষ্টি করে আপনারা ক্ষমতায় আসবেন, তা জনগণ মেনে নেবে না।

তিনি বলেন, যারা অনেক ধরনের রঙিন স্বপ্ন দেখছেন তাদেরকে আহ্বান, এক বছর অপেক্ষা করুন।

তিনি আরও বলেন, ঢাকা, চট্টগ্রামে অবস্থান করে দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করার প্রয়াস আপনারা নেবেন না। আপনারা সুষ্ঠু রাজনীতি করুন, এতে আমাদের কোনো আপত্তি নেই।

আরও পড়ুন : আপনারা দেশের কথা ভাবুন

যারা অনেক ধরনের রঙিন স্বপ্ন দেখছেন তাদেরকে আহ্বান জানাবো, এক বছর অপেক্ষা করুন। আন্দোলনের নামে দখল করার কথা বলে দেশকে অস্থিতিশীল করলে জনগণ তা মেনে নেবে না।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ইউক্রেন-রাশিয়া হলো খাদ্য ভান্ডার। তাদের যুদ্ধের কারণে দ্রব্যমূল্য বাড়ছে। কেউ যদি মনে করে খাদ্যদ্রব্যের দাম বাড়বে না কমবে, সে বোকার স্বর্গে বাস করে।

আরও পড়ুন : বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার চেয়ে ভালো

ডিজেলের দাম বাড়ার কারণে বাধ্য হয়েই লোডশেডিং করতে হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এলএমজি আমদানি করতে পারছি না। এই সমস্যা সমাধানের চেষ্টা চলছে। ডিসেম্বরের মধ্যেই আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবো বলে মনে করি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা