প্রতীকী ছবি
জাতীয়

বাড়তে পারে তাপমাত্রা

সান নিউজ ডেস্ক: দিন ও রাতের তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সিলেট ও ময়মনসিংহ অঞ্চলের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

আরও পড়ুন: নিষেধাজ্ঞার পরিণতি ভোগ করছি আমরা

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ সুস্পষ্ট লঘুচাপের পর ভারতের আসামে গিয়ে লঘুচাপ ও শেষে নিঃশেষ হয়ে গেছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে রবি ও সোমবার ভারি বৃষ্টির পর এখন প্রায় বৃষ্টিহীনতা সারাদেশে। তবে কিছু কিছু জায়গায় সামান্য বৃষ্টি হয়েছে। অন্যদিকে সমুদ্রবন্দরগুলোর ওপর থেকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেতও উঠিয়ে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প

মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রামের রাজার হাটে সবেচেয়ে বেশি ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আরও কয়েকটি স্থানে ১ থেকে ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) সকাল থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, ময়মনসিংহ ও সিলেটের দু-একটি স্থানে হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আরও পড়ুন: দুই বাসের সংঘর্ষে হতাহত ১৬

এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলেও জানান তিনি।

বুধবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ছিল কক্সবাজারে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা