জাতীয়

ট্রলার ডুবি: আরও ১৭ জেলে ভারতে উদ্ধার

সান নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ট্রলারের আরও ১৭ বাংলাদেশি জেলেকে উদ্ধার করেছে ভারতীয় কোস্টগার্ড। সুন্দরবনের ভারতীয় অংশে কেঁদো দ্বীপ থেকে তাদের উদ্ধার করা হয়। এ নিয়ে উদ্ধার হওয়া বাংলাদেশি জেলের সংখ্যা দাঁড়াল ১০৪ জন।

আরও পড়ুন: কারবালায় পাহাড়ধসে নিহত ৪

মইপিঠ কোস্টাল থানার ওসি মধুসূদন পালের নেতৃত্বে রোববার (২১ আগস্ট) সকালে ১৭ বাংলাদেশি জেলেকে উদ্ধার করা হয়। সোমবার (২২ আগস্ট) তাদের বারুইপুর আদালতে তোলা হবে। আইনি প্রক্রিয়ার মধ্যদিয়েই জেলেদের বাংলাদেশ ফিরিয়ে দেয়া হবে।

জানা যায়, মোট ১৯ জেলে ওই ট্রলারে ছিলেন। দুজন সমুদ্রে ভেসে যান, বাকিরা একটি ভেলা বানিয়ে দুদিন ধরে ভাসতে ভাসতে সুন্দরবনের কেঁদো দ্বীপের চরে চলে যান। বাঘের ভয়ে দুদিন তারা গাছে ছিলেন। আর সেখান থেকেই কোনো সাহায্য পাওয়া যায় কিনা তা লক্ষ রাখছিলেন।

আরও পড়ুন: ঢাকায় নোয়েলিন হেইজার

গাছেই রাত কাটান ওই ১৭ জেলে। রোববার (২১ আগস্ট) সকালে একটি ট্রলার দেখতে পান তারা। ভারতীয় ওই ট্রলারটি বাংলাদেশি জেলেদের দেখতে পেয়ে মইপিঠ কোস্টাল থানায় খবর দেয়।

প্রসঙ্গত, বাংলাদেশের পাথরঘাটা থেকে ১৫ আগস্ট সাগরের উদ্দেশে রওনা দেয় কয়েকটি ট্রলার। বৈরী আবহাওয়ায় গভীর সমুদ্রে ট্রলার বিপর্যয়ের ঘটনা ঘটে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা