ছবি: সংগৃহীত
জাতীয়

আগামী ৩১ মে হজ ফ্লাইট শুরু

সান নিউজ ডেস্ক : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, আগামী ৩১ মে থেকে হজযাত্রী পরিবহন শুরু হবে। এবার হজযাত্রীদের বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪০ হাজার টাকা।

আরও পড়ুন: এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

বুধবার (২৭ এপ্রিল) সচিবালয়ে হজ ব্যবস্থাপনা নিয়ে সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, এবার ৭৫টি ফ্লাইটে ৩১ হাজার হজযাত্রী পরিবহন করা হবে। সাধারণভাবে প্রতিবছর ২৫ লাখের বেশি লোক হজে যান। কিন্তু করোনাভাইরাস মহামারি হানা দেওয়ার পর ২০১৯ সালে বিদেশ থেকে হজে যেতে কাউকে অনুমতি দেয়নি সৌদি আরব। ফলে দুই বছর শুধু সৌদি আরবের ৬০ হাজার মানুষের অংশগ্রহণে সীমিত পরিসরে পালিত হয় বিশ্বের মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্ষিক এই সম্মেলন।

দুই বছর বন্ধ পর বিদেশিদের জন্য হজের দরজা খুলে দেওয়া হলেও সংখ্যা কমিয়ে আনা হয়। গত ১০ এপ্রিল সৌদি আরব ঘোষণা করেছিল যে তারা আসন্ন হজ মৌসুমে দেশি ও বিদেশি মিলিয়ে মোট ১০ লাখ লোককে হজ করার সুযোগ দেবে। কয়েকদিন আগে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় প্রতিটি দেশের জন্য হজ কোটা প্রকাশ করে। সেখানে চতুর্থ অবস্থানে আছে বাংলাদেশের নাম। তবে যাদের বয়স ৬৫ বছরের নিচে শুধু তারাই এবার হজ পালন করতে পারবে বলে বলা হয়েছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা