রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন (ছবি: সংগৃহীত)
জাতীয়

ঈদযাত্রায় শিডিউল বিপর্যয় হবে: রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানিয়েছেন, প্রতিবারের মতো এবারও ঈদযাত্রায় ট্রেনের শিডিউল বিপর্যয় হবে। ডাবল লাইন না হওয়া পর্যন্ত কোনোভাবেই শিডিউল বিপর্যয় ঠেকানো যাবে না।

বুধবার (২৭ ডিসেম্বর) কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করে তিনি এ কথা বলেন।

বুধবার ভোর ৬টায় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে ঈদযাত্রা শুরু হওয়ার কথা থাকলেও সেটি বিলম্বে পড়ে। আধা ঘণ্টা পিছিয়ে সকাল সাড়ে ৬টায় ট্রেন ছাড়ার সময় নির্ধারণ করা হলেও ট্রেনটি কমলাপুর রেলস্টেশন ছেড়ে যায় সকাল ৬টা ৫৫ মিনিটে। তবে এর আগেই সকাল ৬টা ২০ মিনিটে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেন স্টেশন ছাড়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিক শুরু হয় ঈদযাত্রা।

এদিকে ঠিক সময়ে প্লাটফর্মে অবস্থান করতে দেখা গেছে কিশোরগঞ্জগামী এগারো সিন্দুর প্রভাতী, দেওয়ানগঞ্জ অভিমুখী তিস্তা এক্সপ্রেস এবং চট্টগ্রাম অভিমুখী মহানগর প্রভাতী।

আরও পড়ুন: ট্রেনে ঈদযাত্রা শুরু, ঢাকা ছাড়ছে মানুষ

রেলওয়ে সূত্র জানায়, ঈদ উপলক্ষে ছয়টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধন্ত হয়েছে। এগুলো হচ্ছে- চাঁদপুর স্পেশাল দুই জোড়া, দেওয়ানগঞ্জ স্পেশাল এক জোড়া, শোলাকিয়া স্পেশাল দুই জোড়া, খুলনা স্পেশাল এক জোড়া। তবে এসব ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে না।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা