জাতীয়

টিপুর স্ত্রীকে র‍্যাবের জিজ্ঞাসাবাদ

সান নিউজ ডেস্ক : রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু হত্যা মামলায় তার স্ত্রী ফারহানা ইসলাম ডলিকে জিজ্ঞাসাবাদ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আরও পড়ুন: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫ আসামিরই মুক্তি

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ফারহানা ইসলাম ডলিকে সোমবার ( ২৮ মার্চ ) দিবাগত রাত ১০টার দিকে টিকাটুলিতে র‌্যাব-৩ কার্যালয়ে ডেকে নেওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে তাকে রাত ১২টার দিকে বাসায় পৌঁছে দেওয়া হয়।

এ বিষয়ে র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দীন একটি গণমাধ্যমকে এ তথ্যটি নিশ্চিত করে বলেন, কিছু বিষয় জানার জন্য তাকে (ডলি) ডেকেছিলাম।

এ বিষয়ে ডলি মঙ্গলবার ( ২৯ মার্চ ) বলেন, গত রাত ১০টার দিকে র‌্যাব আমাকে তাদের টিকাটুলি কার্যালয়ে নিয়ে যায়। আমি কোনো তথ্য জানি কি না, কাউকে সন্দেহ করি কি না এবং টিপুর সঙ্গে কারো শত্রুতা ছিল কি না, এসব তারা আমার কাছে বিস্তারিত জানতে চায়।

ডলি বলেন, এর আগে সাংবাদিক সম্মেলন করার আগে ডিবি ডেকে নিয়েছিল। যেহেতু আমি তার স্ত্রী, আমার সঙ্গে কোনো কথা শেয়ার করেছিল কি না, কাউকে সন্দেহ হয় কি না ইত্যাদি জানতে চায়। এ ছাড়া ১০ নম্বর ওয়ার্ডের রাজনৈতিক পরিস্থিতিটা জানতে চেয়েছে।

আরও পড়ুন: তারা নেতার মতো কথা বলছেন

উল্লেখ্য, গত ২৪ মার্চ রাতে নিজস্ব মাইক্রোবাসে বাসায় ফেরার সময় শাজাহানপুরে ব্যস্ততম রাস্তায় আওয়ামী লীগ নেতা টিপুকে গুলি করে হত্যা করা হয়। এ সময় ঘাতকের তপ্ত বুলেটে নিভে যায় পথচারী রিকশারোহী বদরুন্নেসা কলেজের ছাত্রী সামিয়া আফরান প্রীতির জীবনপ্রদীপ। গুলিতে আহত হন মাইক্রোবাসচালক মনির। তবে মাইক্রোবাসের পেছনের সিটে বসা টিপুর দুই বন্ধু আবুল কালাম ও মিজানুর রহমান মিরাজ অক্ষত অবস্থায় প্রাণে বেঁচে যান। এ ঘটনায় টিপুর স্ত্রী ফারজানা ইসলাম ডলি বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

ব্যস্ত রাস্তায় অস্ত্র উঁচিয়ে টিপুকে এলোপাতাড়ি গুলি করা ভাড়াটে শুটার মাসুম মোহাম্মদ ওরফে আকাশকে ইতোমধ্যেই গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী হিসাবে সন্দেহভাজন ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক ও তার সহযোগী নাসির নিখোঁজ রয়েছেন। তদন্তকারীরা জানতে পেরেছেন এই দুজনই ঘটনার পরদিন থেকে আইনশৃঙ্খলা বাহিনীর আরেকটি ইউনিটের হেফাজতে রয়েছেন। যে ইউনিটটি হত্যাকাণ্ডের পরই ঘটনাস্থল থেকে বেশকিছু আলামত সংগ্রহ করে ছায়া তদন্তে নামে।

আরও পড়ুন: মারিউপোলে রুশ হামলায় ৫ হাজার নিহত

তদন্তকারীরা বলছেন, হত্যাকাণ্ডের মোটিভ সম্পর্কে নিশ্চিত হতে ওমর ফারুক ও নাসিরকে জিজ্ঞাসাবাদ করা জরুরি। কিন্তু টেকনিক্যাল কারণে ওমর ফারুক ও নাসিরকে তারা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারছেন না। এতে তদন্তকাজে কিছুটা জটিলতার সৃষ্টি হয়েছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা