বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করতে পায়রা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
জাতীয়

বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করতে পায়রা যাচ্ছেন প্রধানমন্ত্রী

সান নিউজ ডেস্ক : পটুয়াখালী জেলার কলাপাড়ায় দেশের বৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ।

আরও পড়ুন : আলোচনা ব্যর্থ হলে তৃতীয় বিশ্বযুদ্ধ

সোমবার ( ২১ মার্চ ) বেলা ১১টা ১৫ মিনিটে বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ওই কেন্দ্র উদ্বোধনের পরপরই শতভাগ বিদ্যুতায়নের ঘোষণাও দেবেন তিনি।

বিশ্বজুড়ে করোনা মহামারির কারণে বিভিন্ন উন্নয়ন প্রকল্প প্রধানমন্ত্রী তাঁর কার্যালয় থেকে ভার্চুয়ালি উদ্বোধন করতেন। তবে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র তিনি সরাসরি উদ্বোধন করছেন।

পটুয়াখালী জেলা প্রশাসন মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। একই সঙ্গে নতুন রূপে সাজানো হয়েছে তাপবিদ্যুৎ কেন্দ্র। সম্পূর্ণ বিদ্যুৎকেন্দ্র এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে।

আরও পড়ুন : খাদ্য নিয়ে রাজনীতি করতে দেওয়া যাবে না

প্রধানমন্ত্রীকে বরণ করতে ২০০ নৌকা বর্ণাঢ্য সাজে সাজানো হয়েছে। রঙিন পালতুলে বিদ্যুৎকেন্দ্রের পাশের নদীতে এসব নৌকা ভাসিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন এ অঞ্চলের জেলেরা।

বরিশাল বিভাগীয় কমিশনার আমিন-উল-আহসান গতকাল রবিবার ( ২০ মার্চ ) প্রধানমন্ত্রীর আগমনের বিষয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, সোমবার ( ২১ মার্চ ) দক্ষিণ অঞ্চলের মানুষের স্বপ্নের একটি প্রকল্পের উদ্বোধন হতে যাচ্ছে। এই প্রকল্প ঘিরে এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড নানাভাবে বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন : মারিউপোলের ভেতরে প্রবেশ করেছে রুশ বাহিনী

পায়রায় ১ হাজার ৩২০ মেগাওয়াট সক্ষমতার এই বিদ্যুৎকেন্দ্র থেকে বর্তমানে ৬৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। বাকি বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণ করার পর তা গ্রিড লাইনে সরবরাহ করা হবে। কয়লাভিত্তিক এই কেন্দ্রে প্রথমবারের মতো ব্যবহৃত হয়েছে আল্ট্রা-সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি।

আরও পড়ুন : হীরার হ্যাট্রিকে টাঙ্গাইলের দারুন জয়

উদ্বোধন অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী, বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমান ও বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা