জাতীয়

ইতিহাস বিকৃতিকারী কখনও ক্ষমা পাবে না

নোয়াখালী প্রতিনিধি: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, যারা ইতিহাসকে ধামাচাপা দিতে চায়, ইতিহাসকে যারা বিকৃতি করতে চায়, তারা কখনও ক্ষমা পাবে না। ইতিহাস তাদেরও ক্ষমা করবে না। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কোনোদিন হৃদয় থেকে মোছা যাবেনা, তাকে খাটো করতে পারবে না। তাকে হৃদয়ে ধারণ করি, তার আদর্শ হৃদয়ে ধারণ করি বলেই আমরা এগিয়ে যাচ্ছি।

আরও পড়ুন: ঢাকার সঙ্গে চুক্তি করতে চায় ওয়াশিংটন

রোববার (২০ মার্চ) দুপুরে নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ২২হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে বলে দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। আজ এ সরকারের কারণে নতুন প্রজন্ম জেগে উঠেছে, তারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানছে।

তিনি আরও বলেন, বটমলেস বাসকেট থেকে দেশকে সম্ভাবনাময় দেশে রূপান্তর করেছে শেখ হাসিনা। এটা শেখ হাসিনার দক্ষতারই প্রমাণ।

আরও পড়ুন: শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চডুবি

এ সময় বিশেষ অতিথি ছিলেন, নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের সাংসদ এএইচএম ইব্রাহিম, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, পুলিশ সুপার মো. শহিদুল ইসলামসহ রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা