আবুল মাল আবদুল মুহিত (ছবি: সংগৃহীত)
জাতীয়

ফের হাসপাতালে সাবেক অর্থমন্ত্রী মুহিত

নিজস্ব প্রতিবেদক: আবারও অসুস্থ হয়ে পড়েছেন সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিত। রাজধানীর একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

শনিবার মুহিতের ছোটভাই এ এস এ মুয়িয সুজন বিষয়টি নিশ্চিত করেন। তিনি পরিবারের পক্ষ থেকে মুহিতের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে তিনি রাজধানীর বনানীর বাসায় শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন, মুখ দিয়ে কোনো খাবার গ্রহণ করতে পারছেন না। শারীরিক অবস্থা অবনতি হওয়াযর কারণে বর্ষীয়ান এ রাজনীতিবিদকে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে গ্রীন রোডের গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি করানো হয়।

আরও পড়ুন: রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

এদিকে এর আগে সিলেট-১ আসনের সাবেক এই সংসদ সদস্য করোনায় আক্রান্ত হলে ২০২১ সালের ২৯ জুলাই ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। পরে তিনি সেখানে কয়েকদিন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেন। সুস্থ হলেও তখন থেকেই শারীরিকভাবে বেশ দুর্বল হয়ে পড়েন তিনি।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা