ড. এ কে আব্দুল মোমেন
জাতীয়

আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই

সান নিউজ ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, রাশিয়া-ইউক্রেন সংকট নি‌য়ে বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। এজন্যই আমরা জাতিসংঘে ভোটদান থেকে বিরত থেকেছি। শান্তিপূর্ণ সমাধানের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন: বিএনপির ক্ষমতায় আসার সুযোগ নেই

শ‌নিবার (৫ মার্চ) রাজধানীর প্রেস ক্লাবে সিলেট র‌ন্ত ফাউন্ডেশনের সা‌বেক চেয়ারম্যান সি এম তোফায়েল সামীর স্মরণে এক সভা শে‌ষে তি‌নি এসব কথা ব‌লেন।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (১ মার্চ) নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে ইউক্রেন পরিস্থিতি নিয়ে বিশেষ অধিবেশনে ভোট দেয় সদস্য রাষ্ট্রগুলো। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনকে নিন্দা জানিয়ে আনা রেজুলেশনে ভোট দেওয়া থেকে বিরত থেকেছে বাংলাদেশ। ওই রেজুলেশনটির পক্ষে ১৪১ ভোট পড়ে। বিপক্ষে রাশিয়াসহ পাঁচটি দেশ এবং ৩৫টি দেশ ভোট দানে বিরত থাকে।

আরও পড়ুন: দাম বেশি রাখায় তেলের দোকান সিলগালা

বাংলাদেশ ছাড়াও দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা ভোট দানে বিরত ছিল। তবে নেপাল, ভুটান, আফগানিস্তান ও মালদ্বীপ রেজুলেশনের পক্ষে ভোট দেয়। পূর্ব এশিয়ার মধ্যে চীন ভোট দানে বিরত থাকলেও জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড পক্ষে ভোট দেয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা