জাতীয়

ফের আলোচনায় এরশাদ শিকদার

সান নিউজ ডেস্ক: এক সময়ের খুলনার বহুল আলোচিত খুনী এরশাদ শিকদারের মেয়ে জান্নাতুল নওরিন এশা তার প্রেমিক প্লাবন ঘোষের সঙ্গে ঝগড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভিডিও কলে রেখে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন।

আরও পড়ুন: গভীর রাতে রাবি ছাত্রীকে নির্যাতনের অভিযোগ

বিষয়টি নিশ্চিত করেছেন জান্নাতুল নওরিন এশার মা সানজিদা নাহার শোভা। তিনি এরশাদ শিকদারের দ্বিতীয় স্ত্রী। তিনি জানান, প্রেমিককে ভিডিও কলে রেখে শুক্রবার সকাল সাড়ে পাঁচটার দিকে ফ্যানের সঙ্গে ঝুলে তার মেয়ে আত্মহত্যা করেছে।

সানজিদা নাহার শোভা অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার রাত নয়টার দিকে তার (প্রেমিক) সঙ্গে দেখা করতে বাসা থেকে বের হয় জান্নাতুল। পরে জান্নাতুলকে বাসার নিচে নামিয়ে দিয়ে যায় প্লাবন। এ সময় দু’জনের মধ্যে ঝগড়া ও হাতাহাতি হয়।

আরও পড়ুন: মাদারীপুরে গৃহবধুকে গণধর্ষণের অভিযোগ

তিনি বলেন, বাসায় ফিরে জান্নাতুল নিজের ঘরের দরজা বন্ধ করে দেয়। সকালে মেয়ের ঘরের দরজায় ধাক্কা দিয়ে সাড়া পাওয়া যাচ্ছিলো না। পরে নিরাপত্তাকর্মীর সহযোগিতায় দরজা ভেঙে দেখা যায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছে জান্নাতুল। জান্নাতুলকে উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, ২২ বছর বয়সী এই তরুণী শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটকে বেশ জনপ্রিয়। জান্নাতুল উচ্চমাধ্যমিক পাস করার পর আর কলেজে ভর্তি হননি। ঠিক কী কারণে আর পড়াশোনা করেননি তা জানা যায়নি। তবে গুলশানের সুবাস্তু টাওয়ারের নবম তলার একটি বাসায় মায়ের সঙ্গেই থাকতেন এশা। তার সময় কাটতো টিকটক ও সামাজিক যোগাযোগ মাধ্যমেই। প্রায়ই নতুন বন্ধু-বান্ধব দেখা যেত তার সঙ্গে।

আরও পড়ুন: লাগামহীন মূল্য বৃদ্ধিতে ভোক্তাদের নাভিশ্বাস

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, জান্নাতুল এরশাদ শিকদারের মেয়ে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে। প্লাবন ঘোষকে (২৮) নামের এক ছেলের সঙ্গে সম্পর্ক ছিল জান্নাতুলের, এমনটাই জানিয়েছেন তার মা। জান্নাতুলের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, ২০০৪ সালে খুলনায় হত্যা মামলায় সন্ত্রাসী এরশাদ শিকদারের মৃত্যুদণ্ড কার্যকর হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা